somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কথা

১৪ ই মে, ২০১৩ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দ্বিতীয় অংশ (২)

বড় একটা হল রুম এক পাশে সিঁড়ী অন্য দিকে চারটা দরজা । একটা দরজার উপর লেখা অফিস । দারোয়ান সগির দরজাটাই নক করল । কে, ভেতর থেকে একটা কর্কশ কণ্ঠ চিৎকার করে উঠল । স্যার আমি সগির, নতুন একটা পোলা আইছে । এসো , কণ্ঠটা বলল । ঘরটাতে হালকা আলো, ভালো করে না তাকালে সব অস্পষ্ট লাগে । তবে জামিল এর মনে হোল চেয়ারে যে বসে আছে তার চোখ জ্বলজ্বল করছে । জামিল আহমেদ, হুম , লোকটা বলল । আমি এই কলেজ হোস্টেল এর সুপার । বস এখানে । আমাদের এই হোস্টেলের একটা বদনাম বা সুনাম আছে, যাই বল না কেন । এখানে খারাপ ছেলেরা ভালো হয়ে যায় । সবাই একটা ডিসিপ্লিন মেনে চলে । এখানে থাকতে হলে নিয়ম কানুন মেনে চলতে হবে । কোন রকম অনিয়ম আমি সহ্য করব না । তোমার রুম তিন তলায় ৩০৪ । চার জন থাকবে । কোন গণ্ডগোল যেন না হয় । এই কাগজটা নিয়ে যাও । সব নিয়ম লেখা আছে । এর বাইরে কোন কাজ অপরাধ হিসাবে ধরা হবে । সগির ওকে রুম দেখিয়ে দাও । আইস আমার সাথে । আজকা মনে হয় স্যার এর মনটা ভালা তাই তুমারে কিছু কয় নাই । অন্য দিন হলে বুঝতা মজা কারে কয় ।

প্রত্যেক তলায় সারি সারি ঘর । জামিলের রুমটা সিঁড়ী থেকে ডানে চার নম্বর ৩০৪ ।
এইডা তুমার রুম । গোসলখানার লগে ডাইন পাশেরটা তুমার বিছানা আর টিবল । যাও । আমি জাইগা, মেলা কাম পইরা আছে । ২ টায় ডাইনিং এ খাওন দিব ।
জামিল রুমটা দেখছিল । ছোট তবে চার জনের জন্য ঠিক আছে । জামিল এর খাটের পাশে জানালা । ভালোই হল । জামিল ভাবলো । তোমার নাম কি ? আমি আরিফ । তাকাতেই জামিল দেখল ছোট খাটো একটা ছেলে বাথরুম থেকে বের হোল । নাকের উপর একটা চশমা । এসো ভেতরে এসো । এটা আমার বিছানা । জামিল এর পাশের বিছানাটা দেখিয়ে বলল আরিফ । আমি জামিল , তোমার নতুন রুমমেট ।
হাই আমি সুনীল । আমিও তোমাদের রুমমেট । দুই জন দরজার দিকে তাকালো ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×