somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সুন্দরী বান্ধবীর স্বপ্ন :D

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার যেই মেয়ে বান্ধবীটা আছে ও খুবই সুন্দরী। এত বেশি সুন্দরী যে ওরে নিয়া রাস্তায় বের হইলে ভালোই ধকল যায়। সবাই ওর দিকে তাকাইয়া থাকে, খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয় আমার।
কোন এক বিখ্যাত মুনিষী বলেছিলো, অতিব সুন্দরীদের সাথে প্রেম করতে হয় না। তাদের দূর থেকে পূজা করতে হয়, ভালবাসতে হয়।
আর এইজন্যই হয়তো আমার কপাল খারাপ!! আমারে বন্ধু বা ভাই বানাইয়াই রাখে সুন্দরী গুলা!! :(
যাইহোক, ওরে নিয়া বিজয় সরনীর একটা রেস্টুরেন্টে খাইতে গেসি। রেস্টুরেন্টে ঢুইকাই দেখি আমার এক্স তার প্রেজেন্ট কে নিয়া বইসা আছে!! আমি তেমন অবাক হই নাই। কিন্তু হুট কইরা আমার সুন্দরী বান্ধবীকে নিয়া রেস্টুরেন্ট থেকে বের হইয়া আসলাম।
বান্ধবী বললো, কি হইসে তোর!?
আমি বললাম, তুই এই রেস্টুরেন্টে আমার গার্লফ্রেন্ড হইতে পারবি!?
বান্ধবী বললো, তোর মাথা খারাপ হইসে!? কি কস এইগুলা!?
আমি বললাম, আমারে শক্ত কইরা ধইরা রাখ। বাকিটা পরে কমু। আর আমারে তুমি কইরা বলবি ওকে!!
বান্ধবী আমারে শক্ত কইরা ধরলো! এমন শক্ত কইরা ধরসে যে আমার হাতের রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে।

আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। আমার এক্স যেই টেবিলে বসা ঠিক ঐ টেবিলের সামনে গিয়ে আমি দাঁড়াইয়া গেলাম!!
আমার বান্ধবী একটু ঘাবড়াইয়া গেলো! ও বুঝতে পারতেসে না কি করবে!!
আমার এক্স মনে হয় আমাকে দেইখা ভূত দেখসে! চোখ বড় কইরা আমার দিকে তাকাইয়া আছে। আমার মুখে খুব সুন্দর হাসি। যেই হাসির অনেক মানে।
এক্সের বয়ফ্রেন্ড এইবার কথা বললো, কিছু বলবেন ভাই??
আমি বললাম, আপনাকে না। এক্স কে দেখিয়ে, ওকে বলবো।
এক্সের বয়ফ্রেন্ড কিছুটা অবাক এবং বিরক্তি নিয়া এক্সের দিকে তাকাইয়া বললো, চিনো উনাকে!?
ব্যস। আমি তখন বুইঝা গেলাম যে এইবার কাহিনী করা যায়!
আমি আমার বান্ধবীকে বললাম, বাবু যাও। খাবার অর্ডার দাও, আমি আসতেসি।
সুন্দরী মেয়েরা না কি একটু ভোদাই কিছিমের হয়! আমার বান্ধবীটাও অনেকটা ভোদাই। কিন্তু আজ তার উল্টা হইলো!! বান্ধবী আমার গালে একটা চুম্মা দিয়ে বললো, ওকে বেইবি।
আমি একটু ভ্যাবাচ্যাকা খাইয়া গেলাম।
যাইহোক, আমি আবার আমার এক্সের দিকে তাকাইলাম। এইবার আমি বলা শুরু করলাম।
আমি বললাম, ক্যামন আছো?
এক্স বললো, ভালো।
আমি বললাম, আমার গার্লফ্রেন্ড দেখসো? সুন্দর না??
এক্স বললো, হুম।
আমি বললাম, আমাদের ৪/৫ বছরের মধুর সম্পর্ক শেষ কইরা তুমি (ওর বয়ফ্রেন্ড রে দেখাইয়া) এরে ধরসো?
তখন ভদ্রলোক কথা বললো, এক্সিউজ মি!!
আমি বললাম, আপনাকে বলসে নিশ্চই আমার কথা!! আমিই সেই ব্যার্থ মানুষ।
ঐ লোক ততক্ষনে খাবার সামনে থেকে সরাইয়া ফেলসে। আমার এক্সের নাম ধরে জিজ্ঞেস করলো, কে ইনি!? কি বলতেসে এইসব!!
আমার এক্স পুরাই চুপ হইয়া গেসে।
আমি তখন ভদ্রলোকের দিকে তাকাইয়া বললাম, বলে নাই আমার কথা?? আয় হায়!! আমি স্যরি ভাই, স্যরি।
আসি।
এই বইলা চইলা আসলাম পাশের টেবিলে, যেইখানে বান্ধবী বসা। বান্ধবীর চোখ চকচক করতেসে উত্তেজনায়।
আমি একবার পিছন দিকে তাকাইলাম, দেখলাম লোকটা আমার এক্সের উপর তার মিরিন্ডার গ্লাসটা ঢেলে দিলো। খুব রাগ নিয়া উঠলো এবং দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হইয়া গেলো। আমার এক্স একবার আমার দিকে তাকাইলো, সেই মায়া কাড়া চাহুনী!! সেই মায়া কাড়া মুখ। শুধু একটু মলিন হয়ে আছে।
তারপর সে ও বের হয়ে গেলো!!

আমার ভোদাই বান্ধবী খুব জোরে হাসতেসে। লক্ষ্য করলাম ওর হাসি সুন্দর না। সুন্দরীদের হাসি মনেহয় সুন্দর হয় না! আমার এক্সের হাসি অনেক সুন্দর ছিলো!!

যাইহোক, খাবার চইলা আসছে। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। বুঝাই যাচ্ছে অসাধারণ হইসে খাবার।
পায়ে মশা কামড়াচ্ছে। খুব বেশিই কামড়াচ্ছে।
আমি বললাম, এই রেস্টুরেন্টে মশা এতো ক্যান!?
আমার বান্ধবী বললো, কি কস!! আমারে একটাও কামড়ায় নাই।
আমি অবাক হইয়া গেলাম। চিৎকার কইরা ওয়েটার ডাকতেসি...
ওয়েটার, এই ওয়েটার...!!
সাথে পা চুলকাচ্ছি প্রচন্ড ভাবে...

হঠাৎ চোখ খুললো আমার!! পা চুলকাচ্ছে.... মশারী না টানাইয়া ঘুমাইয়া গেসিলাম.. :(
কপালে বিন্দু বিন্দু ঘাম জমসে.... পা প্রচন্ড চুলকাচ্ছে।
এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, বুঝতে পারলাম। -_-
(Collected)
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×