somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেধাবী তরুণদের রাজনৈতিক বিমুখতা প্রসঙ্গে

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অ্যারিস্টটলের মতে “মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতি প্রিয় প্রাণী” আর এই সত্যটি পরিপূর্ণভাবে প্রযোজ্য আমাদের দেশের ক্ষেত্রে। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ সর্বত্রই চলে এই রাজনীতির বাহাস।

কিন্তু এই বাহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এক কথায় রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করাটা। প্রতি পাঁচ বছর অন্তর নামিক অংশগ্রহণ ছাড়া (token participation) আমাদের সচেতন জনগণ তেমন রাজনীতি বিশ্লেষণ করা কিংবা রাজনীতি নিয়ে গভীরভাবে মাথা ঘামানের প্রয়োজন বোধ করে না।

আর শিক্ষত সচেতন অধিকাংশ তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করা তো দূরের কথা বরং রাজনীতি নিয়ে চিন্তা করাকে এক ধরনের অপরাধ হিসেবে ভাবে। শিক্ষিত, সম্ভাবনাময়ী, সচেতন দাবিদার তরুণ সমাজ মনে করে
“কোনো নির্দিষ্ট মতাদর্শের অনুসারী হওয়ার অর্থই হলো মুক্তচিন্তার ধারাকে সেই মতাদর্শের ধরা বাঁধা সীমার মধ্যে আবদ্ধ করে ফেলা”। তাই মুক্ত চিন্তার পূর্বশর্ত হলো “মতাদর্শ থেকে মুক্তি”( Free from a certain poitical ideology) । এমন বিষয়টি আজকাল ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে তাদের মাঝে।

এর পিছনে অনেকগুলো কারণ বিদ্যমান। তবে মোটা দাগে বিবেচনা করলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা ব্যহত করা, ছাত্র রাজনীতির নামে দলীয় লেজুড়বৃত্তি, শক্তি প্রদর্শনের মহড়া, টেন্ডারবাজী, ছাত্র রাজনীতির নেতৃত্ব অছাত্রদের হাতে তুলে দেয়া, বেকারত্ব বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব প্রভৃতি বিষয়গুলো তরুণদের করেছে হতাশ, করেছে রাজনীতি বিমুখ।

আবার কখনও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে, কখনও মজলুমের অধিকার প্রতিষ্ঠার নামে, কখনও নানা রকম চেতনার তকমা লাগিয়ে, কখনও ধর্মীয় লেবাস লাগিয়ে মূলত মতান্ধতা, গোঁড়ামি ও চাটুকারিতামূলক রাজনীতির চরিত্র তারুণ্যের কাছে খোলাসা হয়ে গিয়েছে। তার সাথে নীতি-আদর্শ-মতাদর্শ প্রতিষ্ঠার চেয়ে রাজনীতির বাণিজ্যিকীকরণও সামনে চলে এসেছে।

আর সচেতন-শিক্ষিত তরুণদের রাজনৈতিক বিমুখতার সুবিধা লুটছে অযোগ্য সুবিধাবাদি শ্রেণী। আমরা ভুলে যাই প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ না করলেও রাজনীতি সচেতনতা অতি জরুরি। রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ উপলদ্ধি করতে না পারার কারণেই হয়তো কর্মজীবনে গিয়েও তরুণদের বিশাল একটি অংশ পেশা জীবনে গিয়েও রাষ্ট্রীয় পদে আসীন হয়েও লেজুড়বৃত্তি, চাটুকারিতামূলক রাজনীতির নিকট ছায়া খুঁজে বেড়ায় সুবিধে লুটার জন্য। তাই আগ বাড়িয়ে রাজনীতিবিদের চেয়ে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখে নীতিনির্ধারকদের আমলাতান্ত্রিক মুখী করে তুলে!

একটি বিষয় অনুধাবন করা উচিত, রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ব্যক্তিকে রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরী; কিন্তু একজন রাজনীতি সচেতন ব্যক্তিকে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা জরুরী নয়।
রাজনীতি সচেতনতা ও প্রত্যক্ষভাবে রাজনৈতিক মতাদর্শে লালন করা ভিন্ন বিষয়। কারণ রাজনৈতিক অসচেতনতার কুফল ভয়াবহ।
এ সংক্রান্তে প্লেটো বলেন “রাজনীতিতে অংশগ্রহণ না করার জন্য একটি দণ্ড হচ্ছে যে আপনি আপনার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দ্বারা শাসিত হবেন”।

রাজনীতিকে কার্যকর ও জনকল্যাণমুখী করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অবদান রাখা সচেতন দায়িত্ব-কর্তব্য। রাষ্ট্রের তরে নাগরিকের শুধু অধিকারই থাকে না, তার দায়িত্ব-কর্তব্যও থাকে। তাই রাজনীতিকে অর্থবহ করতে যত বেশি সংখ্যক মেধাবীরা রাজনৈতিক সচেতনতাবোধের ভিত্তিতে মতামত প্রকাশ ও কার্যকর উদ্যোগ নেবেন, রাষ্ট্রের ভবিষ্যতের জন্য তত বেশি মঙ্গলকর হবে
- এম টি উল্যাহ,আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×