somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবর্ণচর কেন সংসদীয় আসন নয়; আসন করতে হলে আমাদের করণীয়

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

**আসন কিসের ভিত্তিতে বিন্যাস হয়ে থাকে:

প্রথমে জেনে রাখা ভাল, সংসদীয় আসনের সীমানা পুনঃবিন্যাসের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)। সংবিধান অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন পুনঃবিন্যাস করা হয়ে থাকে। এ হিসাবে দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রতি আদমশুমারি রিপোর্ট প্রকাশের পর আসন পুনঃবিন্যাস করা হয়ে থাকে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে পাঁচ বার সংসদীয় সীমানা পুনঃবিন্যাস হয়েছে। এর মধ্যে ব্যাপক হারে আসন পুনঃবিন্যাস হয়েছে ১৯৮৪ ও ২০০৮ সালে। আদমশুমারিতে জেলার জনসংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে আসন পুনঃবিন্যাস হয়। এর ফলে ৩০০ সংসদীয় আসন ঠিক রাখার শর্তে কোনও কোনও জেলার আসন কমে যায়, আবার কোনও কোনও জেলার বেড়ে যায়।

স্বাধীনতার পর গত ৪৯ বছরে জেলা, বিভাগ ,সিটি করপোরেশন, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভার সাথে বেড়েছে জনসংখ্যাও।১৯৭৪ সালে অনুষ্ঠিত দেশের প্রথম আদমশুমারির প্রতিবেদনে জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ। সেখানে সর্বশেষ ২০১১ সালের আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী দেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখের বেশি।

যেহেতু পরবর্তী আদমশুমারী ২০২১ সালে হবে সেহেতু ২০২১ সালের পরবর্তীতে আবারও আসন বিন্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে । কিন্তু ১৯৭২ সালে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সীমানা অনুসারে বাংলাদেশের জাতীয় সংসদের সাধারণ যে ৩০০ আসন নির্ধারিত হয়েছিল, তা আজও অপরিবর্তিত রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণ দেখিয়ে বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনি আসন সাড়ে চারশ থেকে পাঁচশ করার দাবি তুলেছে।

**আইন কি বলে আসন বিন্যাসে:

সংবিধান ও সীমানা নির্ধারণ আইন পর্যালোচনা করলে দেখা যায়, সংবিধানের ১১৯ (গ) অনুচ্ছেদে ইসিকে সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করার কথা বলা হয়েছে। সংবিধানের ১২৪ অনুচ্ছেদে ইসিকে ‘সংসদ আইনের দ্বারা নির্বাচনি এলাকার সীমা নির্ধারণ’ করার কথা বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ‘সংসদ নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ বিধান অধ্যাদেশ, ১৯৭৬’ জারি করা হয়। এরপর থেকেই এই অধ্যাদেশ মোতাবেক কমিশন প্রশাসনিক সুবিধা (Administrative Convenience), আঞ্চলিক অখন্ডতা ( Compact Area), ও জনসংখ্যার বিভাজন (Distribution of Population) কে বিবেচনায় রেখে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারন করে। বিশেষ করে প্রশাসনিক সুবিধা ও জনসংখ্যার বিভাজনের উপর ভিত্তি করে সংসদ নির্বাচনের সীমানা পুনঃবিন্যাস হয়ে আসছে।
আইনে (৮ ধারা) বলা হয়েছে ‘আঞ্চলিক নির্বাচনি এলাকাগুলোর সীমানা (ক) প্রত্যেক আদমশুমারির সমাপ্তির পর, অনুরূপ আদমশুমারির পরে অনুষ্ঠিতব্য সংসদের সাধারণ নির্বাচনের উদ্দেশ্যে; এবং (খ) কমিশন লিখিতভাবে উল্লেখপূর্বক ভিন্নরূপ নির্দেশ না দিলে, সংসদের প্রত্যেক সাধারণ নির্বাচনের আগে নতুনভাবে চিহ্নিত হবে।’ এ ছাড়া ৬ (২) ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনি এলাকাগুলোর সীমানা, প্রশাসনিক সুবিধার বিষয় বিবেচনাক্রমে এমনভাবে চিহ্নিত করতে হবে, যেন প্রতিটি নির্বাচনি এলাকা নিবিড় হয় এবং এটি করার সময় সর্বশেষ আদমশুমারির প্রতিবেদনে প্রদত্ত জনসংখ্যা বণ্টনের বিষয়টি যতদূর সম্ভব যথাযথভাবে বিবেচনায় রাখতে হবে।’

** আলাদা আসন পেতে
আমরা সুবর্ণচরবাসী কি করতে পারি?

যেহেতু আমাদের সুবর্ণচরের আয়তন বেড়েছে, জনসংখ্যা বেড়েছে। একটি সংসদীয় আসনের জন্য যে জনসংখ্যা ও আয়তন প্রয়োজন তাও আমাদের রয়েছে। নোয়াখালীর দক্ষিণে বিশাল আয়তন বেড়ে চলছে যার মধ্যে সুবর্ণচরের সীমানা ঘেসে জেগে উঠেছে চর,জন বসতি। নতুন আসন বিন্যাসের ক্ষেত্রে ওইসব এলাকাকেও বিবেচনা করা যেতে পারে সুবর্ণচরের অন্তভুক্ত করে।

সংসদীয় আসনের সীমানা বিন্যাসের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে হয়। সংসদীয় ৩০০ আসনের বিপরীতে এখনো শতাধিক আবেদন জমা হলেও আমরা কি করেছি কোন আবেদন? সুবর্ণচর থেকে কম সীমানা ও জনসংখ্যা নিয়ে অনেকটি আসন হতে পারলে আমরা কেন নয়? এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে আমার পর্যায় থেকে খোঁজ খবর নিলেও, স্থানীয় কয়েকজন নেতার সাথে কথা বললেও বিষয়টি নিয়ে কারো আগ্রহ দেখিনি । জটিলতার কথা বলে উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, ৩০০ আসন না বাড়লেও দেশের অন্যত্র যে সকল আসনে জনসংখ্যা কম এবং আয়তন অপেক্ষাকৃত কম সে সকল আসন একভূত করেও আসন কমিয়ে আমাদের সুবর্ণচর কে একক আসন করা কি যায় না?।

যেমন,২০০৮ সালের আসন পুনঃবিন্যাস পর্যালোচনা করে দেখা গেছে, ওই সময় ঢাকার নির্বাচনি আসন ১৩টি থেকে বেড়ে একবারেই ২০টি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহীর নির্বাচনি আসন একটি করে বেড়েছে। এর বাইরে পার্বত্য জেলায় একটি আসন বাড়ে। বিপরীতে সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা ও চাঁদপুরে ১টি করে আসন কমে যায়। তাছাড়াও,আমাদের পাশ্ববর্তী হাতিয়া ও সন্দ্বিপের ভাঙ্গন ও ভৌগলিক গুরুত্বের কারণে সুবর্ণচরের জনসংখ্যা, আয়তন বেড়ে চলছে। সব মিলিয়ে সুবর্ণচর প্রায় ০৫(পাঁচ) লক্ষ লোকের জনবসতি । যাতে করে বাজেটের সুষম বন্টন সহ সার্বিক জীবন যাত্রার মানের বিকাশ ঘটাতে প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে সুবর্ণচরকে আসন হওয়া আবশ্যক। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে সুবর্ণচরকে আমরা মডেল হিসাবে কল্পনা করতে হলে এটি আলাদা আসন হতেই হবে।

** মোহাম্মদ তরিক উল্যাহ (MT Ullah)
আইনজীবী
[email protected]
+৮৮০১৭৩৩৫৯৪২৭০

সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×