আইন বিষয়ক উপন্যাস 'নিরু' থেকে কিছু
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসামি পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী কোনো প্রকার শুনানী ব্যতীত চুপ করে বসে ছিলেন। আদালত আইনজীবী সাহেবের দৃষ্টি আকর্ষণ করলে আইনজীবী সাহেব জানালেন-
মক্কেল ভিতরে যাক।
: ঘটনা কী বলুন তো?
না মানে স্যার, মক্কেলের পিতা-মাতা এখানে উপস্থিত আছেন। মক্কেল এতো বেশি মাদকাসক্ত যে, সংশোধনের জন্য ভিতরে পাঠানোর ব্যতীত বিকল্প কোনো উপায় নেই।
আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিলেন। পুলিশ নিয়ে যাওয়ার সময় মা কাপড়ের ব্যাগ আর খাবার দিয়ে দিলেন। ছেলে মা'কে জড়িয়ে বলছে, 'মা, দোয়া করিও'। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা একটু দূরে দূরে অভিমানের সুরে আস্তে আস্তে হাঁটছে। অদ্ভুত! যেন উভয়ে তাদের স্ব স্ব স্থান হতে অসহায়ত্বের ভূমিকায়। মায়ের বাধ্য ছেলের মতো ছেলে জেলে চলে যাচ্ছে। যেন তার ব্যক্তিসত্তা তার নিয়ন্ত্রণের বাইরে। জনম দুঃখিনী মায়ের কষ্টও যেন সে উপলদ্ধি করছে মাদকাসক্ত একজন তরুণের বাস্তবতা হয়তো ঠিক এমনই নিয়তির নির্মমতা যেখানে আত্মসমর্পণ করে চলে কারো নিকট কোনো অভিযোগ না দিয়ে।
- নিরু, পৃষ্ঠা ৫৩
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন