somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাংক মামলা করার আগেই সম্পত্তি নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিলে করণীয়

০৫ ই জুন, ২০২৩ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মামলা করার আগে বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির চেষ্টা করে। সেক্ষেত্রে অনেক সময় মূল্যবান সম্পত্তি কম দামে বিক্রি হয়ে অপূরণীয় ক্ষতির সম্মুকীন হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কিছু কিছু অসাধু চক্র এমন সুযোগ নিয়ে কম দামে সম্পত্তিটি হাতিয়ে নেয়। বািঋণের টাকা পরিশোধের ইচ্ছে থাকা সত্ত্বেও যেক্ষেত্রে ব্যাংক আপনাকে সহযোগিতা করছে না বা সুযোগ দিচ্ছে না সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে?

প্রথমত, ব্যাংক এমনটি করতে পারে কিনা?

হ্যাঁ। আইন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে আইন এই সুযোগ প্রদান করেছে। বিষয়টি বর্ণিত রয়েছে অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ ধারায়। উক্ত ধারার ভাষ্য মতে ব্যাংক বা আর্থক প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায়ের জন্য আগে সম্পত্তিটি নিলামে বিক্রির চেষ্টা করতে হবে, নিলাম ব্যর্থতায় মামলা দায়ের করতে হবে। তার, মানে নিলাম শুধু মামলার রায় হলে নং বরং খেলাপি ঋণের ক্ষেত্রে টাকা আদায়ের পূর্বশর্তই হলো সম্পত্তির নিলাম করা। মামলা হলো পরের ধাপ। অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ (৩) ধারায় সুষ্পষ্টভাবে বলা হয়েছে,
কোন আর্থিক প্রতিষ্ঠান, বিবাদীর নিকট হইতে কোন স্থাবর সম্পত্তি (Immovable Property) বন্ধক (Mortgage) রাখিয়া অথবা অস্থাবর সম্পত্তি (Movable Property) দায়বদ্ধ রাখিয়া (Hypothecated) ঋণ প্রদান করিলে এবং বন্ধক প্রদান বা দায়বদ্ধ রাখার সময় বন্ধকী বা দায়বদ্ধ সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করা হইয়া থাকিলে, উহা বিক্রয় না করিয়া এবং বিক্রয়লব্ধ অর্থ ঋণ পরিশোধ বাবদ সমন্বয় না করিয়া, অথবা বিক্রয়ের চেষ্টা করিয়া ব্যর্থ না হইয়া, অর্থ ঋণ আদালতে কোন মামলা দায়ের করিবে না।

তাহলে, বিষয়টি পরিষ্কার। আর বন্ধকী সম্পত্তিটি কম দামে ব্যাংক যাতে বিক্রি করতে না পারে সেজন্য সর্তক থাকতে হবে। এমনকি, অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ (৩) ধারার বিধান মোতাবেক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হলে দ্রুত পদক্ষেপ নিতে হয়।

ব্যাংক মামলা করার আগেই সম্পত্তি নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিলে করণীয়
প্রথমে এমন বিজ্ঞপ্তি দেখলে ব্যাংকের সহিত যোগাযোগ করে পুনঃতফসিল করার জন্য আবেদন করুন। বা যোগাযোগ করে ব্যাংকের মোটিভ জানার চেষ্টা করুন। ব্যাংক সহযোগিতা না করলে হাইকোর্টে রীট দায়ের করে ক্ষেত্রভেদে প্রতিকার পাওয়া সম্ভব। যেমন, বন্ধকী সম্পত্তিটি যদি আপনার বসত বাড়ী হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মৌলিক অধিকার সুরক্ষায় রীট চলতে পারে। আবার আপনি যদি টাকা প্রদানে আগ্রহী হন তাতে মহামান্য হাইকোর্ট আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের নির্দেশনা দিতে পারে।
তাই এই ধরনের বিজ্ঞপ্তি দেখার সাথে সাথে আইনজীবীর শরণাপন্ন হওয়াই উত্তম প্রন্থা।

-- মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×