somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণভবনের জিনিসপত্র নিয়ে উদ্বিগ্ন সুশীল ভাইদের বলছি

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক সুশীল ইনিয়ে বিনিয়ে গণভবনের জিনিসপত্রের জন্য মায়াকান্না শুরু করে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন জনতার বিজয়কে। গণভবনে যখন জনতার ঢল নামে তখন আমিও ওখানে ছিলাম কিন্তু গণভবনে প্রবেশ করি নি। মূলত মুক্তিকামী মানুষের ঢল এতোটাই প্রবল ছিলো যে,আমি প্রবেশ না করাটাই শ্রেয় মনে করেছি। গণভবনে প্রবেশ করে মানুষজন যে জিনিসপত্র যার যায় মতো করে নিয়ে নিয়েছেন তা কোন চুরি নয় বরং জনগণের অধিকার হরণ করে লুটরাজত্ব কায়েম হয়েছিল সে অধিকার বুঝে নেওয়ার তাগিদেই মানুষ উৎসবমুখর হয়ে এমনটা করেছে।

সহজ করে বললে, চোর পালিয়ে যাওয়ার পর গৃহস্থ স্বাভাবিকভাবেই তার জিনিসপত্র বুঝে নিবেই! তারপরও দেখেছি সচেতন ছাত্র-সমাজ অনেককে নিবৃত্ত করার চেষ্টা করছে। ওখানে বেশীক্ষণ না থেকে আমি সংসদ ভবনের দিকে গিয়ে দেখি সেখানেও একই চিত্র। এম.পি হোস্টেলে অনেক মূল্যবান জিনিসপত্র গনিমতের মাল মনে করে অনেকটা নিয়ে যাচ্ছেন।নিজে অনেককে বারণ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলাম। আমার মতো অনেকেই চেষ্টা করছেন। পরে কাজ না হওয়ায় উপস্থিত বুকে আইডি কার্ড থাকা ছাত্রদের ডেকে বলি তা রক্ষা করতে। যার প্রেক্ষিতে কার্যত ওখান থেকে তেমন জিনিসপত্র কেউ নিতে পারেন নি। গেইটে রেখে দিয়েছে সচেতন ছাত্র-সমাজ।

জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য থেকে নয় বরং ক্ষোভ থেকেই এমনটি করেছে বলে আমার মনে হয়। বিজয়ের মাত্র বিশ মিনিট আগেও রাষ্ট্রযন্ত্র কর্তৃক সহযোদ্ধাকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাতে দেখা বিপ্লবীকে ব্যাকরণ মেনে চলার আবদারটা একটু বেশীই হয়ে যায় না? কই, বিগত সাড়ে পনের বছরে লুটতরাজ শ্রেণী যে জনগণের ১২ লক্ষ কোটি টাকা পাচার করেছে তখন তো আপনারা কোন ছবক দিতে দেখলাম না। অবৈধ ক্ষমতা হারানোর বেদনা থেকে সমালোচনা নয় বরং অনুশোচনাটা জরুরি নয় কি! তারপরও বলি, কোন যুক্তিতেই রাষ্ট্রের সম্পদ কেউ নিজ আয়ত্তে নেওয়ার অধিকারী নন। আশাকরি পরিস্থিতি স্থিতিশীল হলে সরকার অনুরোধ করলে দেশপ্রেমী জনতা মূল্যবান জিনিসপত্র ফেরত দিবেন। সবচেয়ে বড় কথা, স্বৈরাচারের চিহ্ন নিজের কাছে রেখে ঘরকে অপবিত্র করারই মানে হয় না!
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৫
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×