আওয়ামীলীগের শিক্ষা হয়ে গেছে।
১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেনা নিয়োগ হলেই পরাজয় নেমে আসে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে আওয়ামী লীগ আরেকবার শিক্ষা পেল। ভোলার নির্বাচনে সেনা ছিলনা। পেশির জোড়ে কেন্দ্র দখল করে বিরোধীদের হাত পা ভেঙ্গে সেখানে বিজয় নিশ্চিত করেছিল আওয়ামীলীগ। মেজর হাফিজের বাসা হয়েছিল মোবাইল হাসপাতাল। সে নির্বাচন ইসির নিরপেক্ষতায় চূড়ান্তভাবে কালি লেপন করে দিয়েছিল। পিঠ বাঁচাতে এবার তাই সেনা নিয়োগ করা হয়েছিল। ফলাফল হাতে নাতে।
দুর্বোধ্য কারণে আওয়ামী লীগ সব সময় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিরোধীতা করে এসেছে। অবশ্য কারণটা সকলেই জানে। এবার অনেকটা আত্মবিশ্বাসী হয়ে এবং নির্বাচন কমিশনের ভাব মর্যাদার চূড়ান্ত পতন ঠেকাতে সেনা মোতায়েনের ব্যাপারে আওয়ামী লীগ কিছুটা নমনীয় ছিল। কিন্তু যা বোঝার তা বুঝে গেছে আওয়ামী লীগ। এ জাতিকে সোজা করে নৌকার দিকে নিয়ে যেতে হাত পা ভাঙ্গার যে বিকল্প নেই তার প্রমাণ এ নির্বাচনের মাধ্যমে তারা আরেকবার পেয়ে গেল। সুতরাং ন্যাড়া দ্বিতীয়বার যেমন বেল তলায় যায়না, আ.লীগও আর ভুল করবেনা বলাই বাহুল্য। অতীতের মত আগামী নির্বাচনেও সেনা নিয়োগের চরম বিরোধীতাই যে তাদের করতে হবে, সে বুঝ তাদের ভালো মতই হয়েছে। সুতরাং এই নির্বাচন আওয়ামী লীগের জন্য অতীতের মত ভবিষ্যতেও দূর্বোধ্য কারণে নির্বাচনে সেনা নিয়োগের চরম বিরোধীতার নীতিতে অটল থাকতে বাধ্য করবে। দ্বিতীয়বার এ ভুল করতে আওয়ামীলীগের মত ট্যালেন্ট দল আর রাজি হবেনা, এটি নিশ্চিত।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন