somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সিটি বাস সার্ভিস’ : আমার নিত্যদিনের শিক্ষক

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম ‘সিটি বাস সার্ভিস’-এ ইলিশ ফাইলে দাঁড়িয়ে থাকা ভয়ংকর জ্যামের মাঝে সৌভাগ্যক্রমে একটি সিটে বসে আছি। পাশের সিটে বসা ভদ্রলোক ফোনে সম্ভবত সদ্য বিবাহিত ছোটবোনকে শিখিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ীর আদব-তবিয়ত-------- অত:পর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
এক ফিট সামনে দুর্বল লিকলিকে এক ক্ষ্যাপা লোক সমানে ধমাকাচ্ছে তার পাশের মোটাতাজা এক ভদ্রলোককে, শরীরে শরীর লেগেছে -এই অপরাধে----- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
আরেকদিন বাসে একজন ফোনে শাসিয়ে দিচ্ছে বউয়ের বড়ভাই সম্ভবত তার সম্মুন্দীকে, ছোটবোনের সাংসারিক অযোগ্যতার কাহিনী নিয়ে----- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
মধ্যবয়েসী দু’বন্ধু দাঁড়িয়ে-দাঁড়িয়ে বাসের শক্ত জ্যামের মধ্যেও গলায়-গলায় জড়িয়ে ধরে গল্প জমিয়েছেন; শহরের কোন বাজারে তাজামাছ ভাল, কোন বাজারে সব্জি ভাল, এসব!----------------- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
চট্টগ্রাম কলেজে পড়াকালীন ‘কালুরঘাট বাস সার্ভিস’ নিয়ে পত্রিকায় লিখছিলাম, “ব্যবহারে বংশের পরিচয়” এবং ২য় কিস্তিতে “জনাব কিছু ফেলে গেলেন কী, আসতে হবে দেখা”। পত্রিকায় ছাপা অক্ষরে নিজের লেখা দেখে মুগ্ধতার শেষ ছিলো না----- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
বাসের পেছনের সিটে খুব মন খারাপ নিয়ে বসে আছি একদিন, পাশের লোকটি ইচ্ছে করে ঝগড়া লাগিয়ে দেয়। খোদার ফজলে যখন আমি নিজেকে গিয়ার-আপ করি তখন ভদ্রলোক মিনতি করে বলে, “ভাই কিছুক্ষণ পরেই তো নেমে যাবো- দু’জায়গায় দুইজন। হয়তো জীবনে আপনার সাথে আর দেখাও হবে না, হয়তো দেখা হলেও কেউ কাউকে চিনবো না পর্যন্ত। আসুন ঝগড়া না করে কোলাকোলি করি! আমি নির্বিবাদে কোলাকোলি না করে গলাগলিটা করে নিই! ------------------------- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
গত সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে এক বাসযাত্রী অপর যাত্রীকে বলছে, “ আক্দ হয়ে গেছে, ইলেকশানের দিন বৌভাত হবে ---------------অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
হরহামেশা রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অসঙ্গতি নিয়ে তুমুল বিতর্ক-------------------- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
চলন্ত বাসে কে হবে মেম্বার, কে হবে মিনিস্টার! যাবতীয় অনুমান আর আলোচনা চলছে---------- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
বাস স্টপিজে অপ্রয়োজনে বাস হেলপার জড়িয়ে ধরে তুলছেন মহিলা যাত্রীদের, যদিও তারা ইভটিজিং বুঝে না------------- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
মাগরিবের আযান শেষে বাসের এক যাত্রীর কাছে ফোন আসে; আন্দরকিল্লায় গ্যানজাম চলছে, ছেলেটা বাসায় ফেরেনি। ফোন পেয়ে তিনি নিজের বুকে আঘাত করে বলেন, “শালার দ্যাশ” -------- অতপর আমি শিক্ষা গ্রহণ করিলাম।
গত কিছুদিন আগে চট্টগ্রাম সিটি সার্ভিসের ১০ নং রোডের বাসে এক কঠিন জ্যামের মধ্যে কোন এক চতুর গিরাকাটা (পকেটমার) আমার জিন্সের পকেট থেকে দামী মোবাইলফোন সেটটি নিয়ে যায়----- অত:পর আমি সৈয়দ মামুনূর রশীদ ‘ ছহি নুরানী শিক্ষা’ গ্রহণ করিলাম।

প্রতিদিন সকাল-সন্ধ্যা-রাত অবধি বাস হেলপারের উদাত্ত আহবান;
আগে গেলে আইয়ো..! আগে গেলে আইয়ো..! আগ্রাবাদ, ওয়াসা, জিইসি বদ্দারহাট রাস্তারমাথা, টার্মিনাল... কিংবা টেক্রটাইল, বায়েজিদ অক্রিজেন...।
অথবা পিছে খালি.., পিছে খালি.., অ বইন আইয়ো...দৌরি আইয়ো...
অথবা মাইয়াপোলার সিট নাই..! আঁড়ি আইয়ুন জে....
ধন্যবাদ সিটি সার্ভিস! ধন্যবাদ বাস হেলপার আর ড্রাইভার! কারণ তারা আমাদের ভাই!
-----------------------সৈয়দ মামুনূর রশীদ
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×