somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগান্তকারী রোবট সি-সোয়ার্ম

১২ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো কোনো এক কাকডাকা স্নিগ্ধ ভোরে আপনি টিভিতে খবর দেখছিলেন এবং চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। দেখলেন একটি তেলবাহী জাহাজ ফুটো হয়ে পড়েছে এবং ৫ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়েছে গালফ অব মেক্সিকোতে, যা সরিয়ে ফেলতে এসেছে স্কিমিং বোটগুলো। এর মাধ্যমে ৫ হাজার ব্যারেলের মাত্র শতকরা তিন ভাগ তেল উদ্ধার করা গেছে, তাও সম্ভব শুধু দক্ষ জনবলের মাধ্যমে। কিন্তু আগামী বছর হয়তো এই খবরের চিত্রটি আপনার কাছে অন্যরকমভাবে চিত্রিত হতে পারে বিশ্বের ১ নম্বর প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘এমআইটি’-র একদল গবেষকের আবিষ্কৃত এক ধরনের রোবট ‘সি-সোয়ার্ম’-এর কল্যাণে।
গত ২৯ আগস্ট ‘ভেনিস বাইএনিয়্যাল অব আর্কিটেকচার’-এ প্রায় ২০ হাজার ইউএস ডলার দামি এই রোবটটি দর্শকদের সামনে নিয়ে আসা হয়। গবেষকদল আশা প্রকাশ করছেন, আগামী এক বছরের মধ্যেই এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে।
এমআইটি’র ‘সেন্সেবল সিটি ল্যাব’-এ ‘কার্লো রাত্তি’ এবং তার দল এই ‘সি-সোয়ার্ম’ রোবটটি আবিষ্কার করেছেন। রোবটটির গঠন বেশ অদ্ভুত, দেখে মনে হয় যেন কনভেয়র বেল্ট এঁটে দেয়া হয়েছে এক আইস কুলারের মধ্যে। এই কনভেয়র বেল্টটি মূলত সমুদ্রপৃষ্ঠের ওপর রোবটটিকে ভেসে থাকতে, নড়াচড়া করতে সাহায্য করে এবং এর মধ্যে অবস্থিত ন্যানোমেটারিয়াল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি তেলকে আকর্ষণ করে পানি থেকে আলাদা করে ফেলে।
‘সি-সোয়ার্ম’-এর ব্যাপারে সেন্সেবল সিটি ল্যাবের অ্যাসোসিয়েট ডিরেক্টর ‘বিডারম্যান’-এর বক্তব্য হলো, এই রোবটটিকে আপনারা এভাবে কল্পনা করতে পারেন—এটা এক ধরনের কার্পেট পরিষ্কার করার মেশিন যা কার্পেটের ওপর দিয়ে চলতে থাকে এবং কার্পেটের মধ্যে থাকা ময়লাগুলো বের করে ফেলে।
এই রোবটটির একটি বৈশিষ্ট্য হলো, এটি দলবদ্ধ হয়ে কাজ করতে পারে, অর্থাত্ অনেকগুলো রোবট একসঙ্গে কাজ করতে পারে ঠিক মৌমাছি অথবা পিঁপড়ার মতো। একটি দলে হাজার হাজার রোবটও থাকতে পারে। এরা একসঙ্গে কাজ করবে এদের মধ্যস্থিত ‘জিপিএস লোকেশন ডাটা’র মাধ্যমে, যা তাদের তেল পৃথকীকরণ কাজকে অনেক সহজ করে দেবে।
রোবটটির আরেকটি বিশেষত্ব হলো, এটি পানি থেকে আলাদা করে ফেলা তেলকে সঙ্গে সঙ্গেই পুড়িয়ে ফেলতে পারে হিটারের মাধ্যমে, যা রোবটটির আইস কুলারের মধ্যে অবস্থিত। অথবা না পুড়িয়ে তেলকে আবারও পানিতে ফেলে দিতে পারে পরে আলাদা করার জন্য।
বিডারম্যান বলেন, এই রোবট অপেক্ষাকৃত কমদামি, খুব দ্রুত কাজ করতে সক্ষম এবং তেল পৃথকীকরণ কাজে বিশেষভাবে পারদর্শী।
‘সি-সোয়ার্ম’ রোবটটির প্রধান শক্তির উত্স হবে ‘সৌরশক্তি’ এবং মাত্র ১০০ ওয়াট শক্তি রোবটটিকে সমুদ্রে মাসের পর মাস কাজ করে যেতে সাহায্য করবে।
রোবটের কনভেয়র বেল্টটিকেও এমনভাবে স্থাপন করা হয়েছে যে গবেষকদের মতে, এটা সমুদ্রের পানিকে শক্ত করে জড়িয়ে ধরবে যার ফলে এটি উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ধরে নিতে পারেন এটি একটি পাতা, যা প্রতিকুল আবহাওয়ার মাঝেও নিজেকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে দৃঢ়ভাবে সেঁটে রাখতে সক্ষম হবে এবং ঢেউয়ের সঙ্গে সঙ্গে নড়াচড়া করতে পারবে।’
বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে যে প্রক্রিয়ায় তেল আলাদা করা হয়, ‘স্কিমিং বোট’ দিয়ে যা বড় বড় জাহাজের সঙ্গে যুক্ত থাকে এবং মানুষের মাধ্যমে পরিচালিত হয় যা এই প্রক্রিয়ার খরচ অনেক বাড়িয়ে দেয়। আর তাছাড়া এই প্রক্রিয়াটি প্রতিকূল আবহাওয়ায় চালানো অসম্ভব। কিন্তু ‘সি-সোয়ার্ম’-এর ব্যবহার এই প্রক্রিয়ার খরচ অনেক কমিয়ে দেবে।
গত এপ্রিলে ঘটে যাওয়া তেলজনিত দুর্ঘটনায় প্রায় ৫ মিলিয়ন ব্যারেল তেল ছড়িয়ে পড়েছিল এবং সে কাজে প্রায় ৮০০টি স্কিমিং বোট লেগেছিল। সেক্ষেত্রে ৫,০০০ থেকে ১০,০০০ ‘সি-সোয়ার্ম’ রোবট দিয়ে কাজটি সহজেই সম্পাদন করা যেত বিডারম্যানের মতে।
বিডারম্যান আরও বলেন, সি-সোয়ার্মের ব্যাপারে এমআইটি তার গবেষণা আরও চালিয়ে যাবে এবং আগামী এক বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে এর উত্পাদন শুরু করে ক্রেতাদের কাছে পৌঁছে দেবে বলে তিনি আশা করছেন।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×