বৈশ্বিক উষ্ণতা রোধ করবে ডিমের খোসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ডিমের খোসায় থাকা একধরনের পর্দা বায়ুমণ্ডল থেকে নির্গত হওয়া কার্বন আটকে দেবে। এভাবেই ডিমের খোসা বৈশ্বিক উষ্ণতা রোধ করতে পারবে বলে ভারতীয় গবেষকরা সম্প্রতি দাবি করেছেন। কলকাতা ইউনিভার্সিটির গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কার্বন ক্যাপচার অ্যান্ড সিকুইসস্ট্রেশন (সিসিএস) পদ্ধতি ব্যবহার করে কার্বন-ডাই অক্সাইড ধরে রাখা যাবে। ডিমের খোসার নিচে থাকা পর্দাটি নিজের ওজনের চেয়ে সাতগুণ বেশি পরিমাণ কার্বন ধরে রাখতে পারে। গবেষকরা জানিয়েছেন, ডিমের খোসায় তিনটি স্তর থাকে। বাইরের আবরণে থাকে একটি কিউটিকল, তার ভেতরে মধ্যস্তর এবং ভেতরের স্তরটিতে থাকে একটি স্পঞ্জি ক্যালসিয়ামের স্তর। দ্বিতীয় এবং তৃতীয় স্তরের প্রোটিন ফাইবারে আটকে থাকে ক্যালসিয়াম কার্বনেট। এই পর্দাটি ১০০ মাইক্রোমিটার পুরু। আর এটি ঠিক ডিমের খোসার নিচেই থাকে। দুর্বল কোনো এসিডযোগেই এ পর্দাটি আলাদা করা যায়। গবেষকরা বলছেন, আলাদা করা পর্দাটিই কার্বন শোষণে ব্যবহার করা যেতে পারে। কলকাতা ইউনিভার্সিটির গবেষক বাসব চৌধুরী জানিয়েছেন, কেবল ভারতেই প্রতি বছর ১৬ লাখ টন ডিম উত্পন্ন হয়। সারা বিশ্বে ২০১৫ সাল নাগাদ বছরে ডিম উত্পাদন হবে ১ হাজার ১৫৪ বিলিয়ন। এই বিপুলসংখ্যক ডিম থেকে কার্বন শোষণের উল্লেখযোগ্য পদ্ধতি বের করা সম্ভব হবে বলে গবেষকরা জানিয়েছেন। বাসব চৌধুরী আরও জানিয়েছেন, আমাদের খাদ্য হিসেবে ডিমের ওপর হাত না দিয়ে কেবল ডিমের খোসা ব্যবহারেই পরিবেশবান্ধব কার্বন শোষণ পদ্ধতি কাজে লাগানো সম্ভব। গবেষণার ফল প্রকাশিত হয়েছে গ্লোবাল ওয়ার্মিং সাময়িকীতে।
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।