somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এগিয়ে যাউ

০১ লা জুন, ২০১০ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রযুক্তির স্পর্শে সবুজ নগরীর স্বপ্ন


রেটিং :
Bookmark and Share
নাজির সালেহীন জয়, আদনান ইবনে খায়ের ও সারাহ তাবাসসুম
তৌহিদ এলাহী

'ঢাকা নগরীর নানা অব্যবস্থাপনা দেখে অনেক ভেবেছি, কোটি মানুষের এই শহরকে কি আরেকটু বাসযোগ্য, আরেকটু সুন্দর করা যায় না? সেই ভাবনার অনুবাদই এই নতুন প্রজেক্ট।' বলছিলেন মাইক্রোসফট আয়োজিত ইমাজিন কাপ-২০১০ প্রতিযোগিতায় সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া ড্রমকেইভ দলের তিন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজির সালেহীন জয়, আদনান ইবনে খায়ের এবং সারাহ তাবাসসুম 'ড্রিমকেইভ' দলের ব্যানারে উইআর্থ প্রকল্প উপস্থাপন করেন। আর ঢাকাকে মডেল হিসেবে ধরে বিশ্বজুড়ে সবুজ, সুন্দর বাসযোগ্য শহরের স্বপ্ন দেখেন ওরা।
সারা তাবাসসুম জানান, আমাদের প্রস্তাবনাটি বাস্তবধর্মী। পরিবেশ দূষণ, সড়ক দুর্ঘটনা, সবুজায়ন, লিঙ্গবৈষম্য বা স্পর্শকাতর বিষয়গুলোর সমাধান আছে আমাদের প্রস্তাবনায়। আমরা এর আগে প্রতিযোগিতায় পুরস্কারজয়ী দলগুলোর প্রস্তাবনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেছি। সে অনুযায়ী আমাদের প্রকল্পটি অধিক বাস্তবতাপূর্ণ এবং সম্ভাবনাময়। তিনি ভবিষ্যৎ সাফল্য নিয়ে অত্যন্ত আশাবাদী। নাজির সালেহীন জয় প্রকল্পের প্রাথমিক কর্মযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে বলেন, 'জাতিসংঘের মিলেনিয়াম গোল ডেভেলপমেন্টের ৮টি বিষয়বস্তুকে কীভাবে প্রযুক্তির মাধ্যমে সমাধান করা যায় তা নিয়েই এ প্রতিযোগিতা। সুদীর্ঘ ৭ মাস নিরলস পরিশ্রম করে তাদের এ প্রকল্পটি প্রস্তুত করা হয়েছে। মাইক্রোসফটের সর্বশেষ উন্নত প্রযুক্তি সিলভার লাইট, ব্ল্যাকলাইট, বিংম্যাপ, এসপি নেট ইত্যাদি ব্যবহার করে এ প্রকল্পটি ডিজাইন করা হয়েছে।' দলের আরেক সদস্য আদনান ইবনে খায়ের বলেন, 'তারা তিন মাস আগে তাদের প্রোগ্রাম প্রস্তাবনা মসধমরহবপঁঢ়.পড়স-এ জমা দেন।
একটি এলাকায় সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। বিংম্যাপে সিগন্যাল দেওয়া হবে যে ওই নির্দিষ্ট এলাকা ঝুঁকিপূর্ণ। অথবা অপরাধমাত্রা বেড়ে গেছে। ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হবে। লোকজন আগে থেকেই সতর্ক হবে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এভাবে কার্বন-ডাইঅক্সাইড, পরিবেশ দূষণ নিয়েও সতর্কবার্তা দেবে তাদের প্রজেক্ট। গ্রিনরেফ্রিজারেটর, জিওথার্মাল প্রযুুক্তি, ফ্লুরোসেন্ট লাইট ইত্যাদি এলাকাভিত্তিক ব্যবহারকারীর হিসাব জমা থাকবে। সঙ্গে থাকবে এর আনুষঙ্গিক ব্যয় এবং তা প্রচলিত প্রযুক্তির চেয়ে কতটা সাশ্রয়ী তাও দেওয়া হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো লাল দাগাঙ্কিত এবং ঝুঁকিমুক্ত এলাকা সবুজ দাগাঙ্কিত থাকবে। এ সিগন্যালগুলো যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সবার কাছে সহজেই পেঁৗছে যাবে। এগুলোই হচ্ছে উইআর্থ প্রকল্পের মূল বিষয়বস্তু। প্রতিযোগিতায় সারাবিশ্বের ১৯৬টি দেশ থেকে ইমাজিন কাপে প্রায় সাড়ে ৩ লাখ প্রতিযোগী অংশ নেয়। সেমিফাইনাল পেঁৗছেছে ৩৭টি দল। প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে ১ জুন। পোল্যান্ডে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ফাইনাল অনুষ্ঠিত হবে।




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×