somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন নাটোরের আবু হেনা রনির স্বপ্ন অভিনেতা হওয়ার। আসাদুজ্জামান নূর তাঁর পছন্দের অভিনেতা।

০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬-এর বিজয়ী এবং দর্শকদের ভোটে সেরা প্রতিযোগী বাংলাদেশের আবু হেনা রনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। যে কিনা এর আগে মীরাক্কেল অনুষ্ঠানটি কখনোই দেখেননি। নাম লেখাবেন—সেটা ছিল ভাবনার বাইরে। কিন্তু বিশ্ববিদ্যালয়েরই বন্ধু দেবাশীষের উত্সাহে নাম লেখান তিনি। এর পরের ঘটনা তো ইতিহাস।
রনি বলেন, ‘বন্ধুমহলে কৌতুক বলে হাসানোর জন্য সবার কাছে আমার আলাদা একটা কদর ছিল বলতে পারেন। সবাই আমাকে একটু অন্যভাবেই দেখত। তবে এটা নিয়ে কোনো প্রতিযোগিতায় যাব, সেটা কখনো ভাবনার মধ্যে ছিল না। তবে এটা সত্য যে বন্ধু দেবাশীষের পীড়াপীড়িতে মীরাক্কেলে নাম লেখাতে বাধ্য হই।’
রনি আরও বলেন, ‘মীরাক্কেলে অংশ নেওয়ার পর আমাকে এ পর্যায়ে নিয়ে আসার পেছনে মেন্টরদের ভূমিকাই সবচেয়ে বেশি। তাঁরা না থাকলে আমি হয়তো কোনোভাবেই নিজেকে এত দূর নিয়ে আসতে পারতাম না। এ ছাড়া আমার বড় ভাই কামাল হোসেনের ভূমিকা অপরিসীম। মীরাক্কেলে অংশ নেওয়ার পর থেকে সে আমাকে নানাভাবে যে সহযোগিতা করেছে, সেটা আসলে ভোলার নয়।’

আবু হেনা রনির স্বপ্ন এখন আরও বিস্তৃত। তাঁর ভাবনা এখন অভিনয়কে ঘিরে। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি রনির যথেষ্ট দুর্বলতা। নিজেকে এখন সেভাবেই প্রস্তুত করছেন। ছোটবেলা থেকেই আসাদুজ্জামান নূর তাঁর পছন্দের অভিনেতা। তাঁর বেশির ভাগ নাটকই রনির দেখা। এ ছাড়া ফজলুর রহমান বাবুর অভিনয়ও রনিকে বেশ অনুপ্রাণিত করে। অভিনয়ের ক্ষেত্রে এঁরাই রনির পথপ্রদর্শক। এ ব্যাপারে রনি বলেন, ‘আসলে ছোটবেলা থেকেই অভিনয়টা আমাকে দারুণ টানে। আর তাই ইচ্ছে করেই নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। ভবিষ্যতে নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
মীরাক্কেলে অংশ নেওয়ার পর জোকস বলার ফাঁকে ফাঁকে রনির গানও বেশ প্রশংসিত হয়েছে। গান নিয়ে আলাদা কোনো চিন্তাভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রনি বলেন, ‘গানটা প্রাতিষ্ঠানিকভাবে কখনোই শেখা হয়নি আমার। মনের আনন্দে গান করি। এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমার যত চিন্তা ওই অভিনয়কে ঘিরে।’

অনেক অনেক অভিনন্দন... টূ আবু হেনা রনি .. আমরা সকলেই মনে প্রানে চেয়েছিলাম তুমি হবে মিরাক্কেল এর বিজয়ী.. অনেক অনেক ধন্যবাদ ওপার বাংলা থেকে এত বড় সম্মান বয়ে আনার জন্য.......


সূত্রঃ এখানে
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×