somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩ হাজার কোটি টাকার বেশি বেতন অ্যাপলের কুকের! !

১০ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসামান্য সৌভাগ্যবান এই ব্যক্তি যিনি গত বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল থেকে। অ্যাপল থেকে টিম কুক পারিশ্রমিক বাবদ গত বছর ৩৭ কোটি ৮০ লাখ ডলার আয় করেছেন। এর মধ্যে বেতন বাবদ পেয়েছেন ১৮ লাখ ডলার এবং এককালীন স্টক অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৭ কোটি ৬২ লাখ ডলার। তার মানে এক বছরে শুধুমাত্র বেতন বোনাস-বাবদ কোম্পানি থেকে তিন হাজার কোটি টাকার ওপর পারিশ্রমিক পেয়েছেন। আর এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত দৈনিক নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের বেতনের খবর ফাঁস করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সর্বাধিক বেতন প্রাপ্ত শীর্ষ নির্বাহীদেরও একটি তালিকা প্রকাশ করেছে।
তালিকায় টিম কুকের পরপরই বেতন পাওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অরাকল`র প্রধান নির্বাহী ল্যারি এলিসন। অ্যাপলের প্রধান নির্বাহীর চেয়ে তিনি অনেক কম বেতন পেলেও তা-ও কিন্তু সেই আকাশছোঁয়াই। ২০১১ সালে কোম্পানি থেকে তিনি বেতন পেয়েছেন প্রায় ৭ কোটি ৬০ লাখ ডলার বা ৬শ’কোটি টাকার ওপরে।

এরপরের স্থানেই রয়েছেন জেসি পেনি কোম্পানির সিইও রোনাল্ড জনসন। তার বেতন ৫ কোটি ৩৩ লাখ ডলার বা প্রায় সোয়া চারশ’কোটি টাকার ওপরে।

বিশেষত,পৃথিবীর বড় বড় কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের আয়ের তত্ত্ব খোঁজ করা রীতিমতো কঠিন কাজই বটে। তবে শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিক সম্বন্ধে খোঁজ-খবর রাখনেওয়ালা গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এসব গোপন তথ্য বের করতে সমর্থ হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির হিসেবে গত বছরের শীর্ষস্থান অধিকারী ভায়াকম’র ফিলিপ ডোম্যান এবার চতুর্থ স্থানে রয়েছেন। তিনি পারিশ্রমিক হিসেবে কোম্পানি থেকে এ বছর পেয়েছেন ৪ কোটি ৩১ লাখ ডলার। পঞ্চম স্থানে রয়েছেন হানিওয়েল’র ডেভিড কোট। তিনি ৩ কোটি ৫৩ লাখ ডলার পেয়ে রয়েছেন পঞ্চম স্থানে। তার পাশাপাশি পেট্রোলিয়াম জায়ান্ট অক্সিডেন্টালের স্টিফেন চ্যাজেন ৩ কোটি ১৭ লাখ ডলার পারিশ্রমিক পেয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে।

সপ্তম স্থানে থাকা ওয়াল্ট ডিজনি’র রবার্ট ইগারের বাৎসরিক পারিশ্রমিক ৩ কোটি ১৪ লাখ ডলার। অষ্টম স্থানে রয়েছেন ম্যারাথন অয়েল কর্পোরেশনের ক্লিয়ারেন্স ক্যাজোলেট জুনিয়র। তার বাৎসরিক সম্মানী ২ কোটি ৯৯ লাখ ডলার। ২ কোটি ৯৫ লাখ ডলার পেয়ে এর পরপরই আছেন ফোর্ড মোটরের প্রধান নির্বাহী অ্যালান মুলালি।

দশম স্থানে রয়েছেন নিউজ কর্পোরেশনের রুপার্ট মারডক। তিনি পারশ্রমিক নিয়েছেন ২ কোটি ৯৪ লাখ ডলার তার কোম্পানি থেকে ।




৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×