somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিম্ন পদে হলেও নিউইয়র্ক যেতে চান সাবেক খাদ্য সচিব বিডি মিত্র

২৯ শে মে, ২০১২ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাউন্সেলর পদে হলেও নিউইয়র্ক যেতে চান সাবেক খাদ্যসচিব বরুন দেব মিত্র। যুগ্ম সচিব পদমর্যাদার একটি পদে একজন সচিবের পোস্টিং পাওয়ার আগ্রহ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এটা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচনার বিষয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বরুন দেব মিত্র যেকোনো মূল্যে নিউইয়র্ক যেতে চান। এ ক্ষেত্রে কাউন্সেলর পদে হলেও তার কোনো আপত্তি নেই।
উল্লেখ্য, চলতি মাসে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত অবস্থায় বরুন দেব মিত্রের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। গত ২৩ তারিখ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এখন তিনি নিউইয়র্কে তার পোস্টিংটি নিশ্চিত করতে তত্পর।
খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সচিব বরুন দেব মিত্র বেশ আগে থেকেই তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার জন্য তদবির করে আসছিলেন। অর্থাত্ তার নিজের আগ্রহেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কর্মকর্তারা আরও জানান, বরুন দেব মিত্রের স্ত্রী এবং দুই মেয়ে বেশ আগে থেকেই নিউইয়র্কে বসবাস করছেন। তার স্ত্রী রাখি মিত্র চৌধুরী নিউইয়র্কে অবস্থিত ইউনিসেফের সদর দফতরে কর্মরত। বড় মেয়ে রুদ্রাক্ষী মিত্র নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটিতে এবং ছোট মেয়ে নিলাক্ষী মিত্র নিউইয়র্কের স্টেডিসেন্ট হাই স্কুলে অধ্যয়নরত।
বরুন দেব মিত্র এখন পরিবারের সঙ্গে নিউইয়র্কে থাকতে চান। এ জন্য তিনি যেকোনো মূল্যে নিউইয়র্কে পোস্টিং নিয়ে যেতে চান। প্রয়োজনে যুগ্ম সচিব পর্যায়ের কোনো পদে হলেও তিনি যেতে চান।
বরুন দেব মিত্রের পোস্টিংয়ের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমার দেশকে বলেন, সিদ্ধান্তটি আসবে সরকারের শীর্ষ পর্যায় থেকে। তবে আমরা জানতে পেরেছি, তিনি নিউইয়র্কেই যেতে চান। এ ক্ষেত্রে তাকে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট অফিসে কনসাল জেনারেল পদে অথবা জাতিসংঘে বাংলাদেশের পার্লামেন্ট মিশনে কাউন্সেলর পদে যেতে হবে। আর এই দুটি পদই যুগ্ম সচিব পদমর্যাদার। নিউইয়র্কে পার্লামেন্ট মিশনে সচিব পদমর্যাদার একটি মাত্র পদ রয়েছে। এটা পার্লামেন্ট রিপ্রেজেন্টেটিভ বা স্থায়ী প্রতিনিধির পদ। এই পদে এখন অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিতের ভাই ড. আবদুল মোমেন রয়েছেন। সম্প্রতি তার চাকরির চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। এ পরিস্থিতিতে বরুন দেব মিত্রকে যুগ্ম সচিব পদমর্যাদার কনসাল জেনারেল অথবা কাউন্সেলর পদেই যেতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরুন দেব মিত্রের নিউইয়র্কে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একজন সচিব কেন যুগ্ম সচিব পদমর্যাদার পদে যেতেও আগ্রহী। অনেকে বলছেন, তিনি আসলে চাকরির মেয়াদ শেষে পরিবার নিয়ে নিউইয়র্কে স্থায়ী হতে চান।
বরুন দেব মিত্রের জন্ম ১৯৫৯ সালের ২৯ আগস্ট। ১৯৮৩ সালের ২৭ অক্টোবর তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। ২০১০ সালের ২৭ জানুয়ারি তিনি খাদ্যসচিব হিসেবে দায়িত্ব নেন।



সূত্রঃএখানে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×