এই মাস সবচে আনন্দের মাস। একটি মিমাংশায় উপনিত হবার মাস। বাংলাদেশ সেই সিদ্ধান্তে উপনিত হয়েছে।
হাজার ব্যস্ত জীবনের মধ্যেও সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করতে চাই। সারা রাত জেগে থেকে অপেক্ষা করেছিলাম সেই ঐতিহাসিক রায়টির জন্য। যখন টিভি পর্দায় ঘোষণা হলো ৭৫ এর হত্যাকারীদের ফাসির কাষ্ঠে ঝোলানোর আদেশ প্রদান করা হয়েছে। এর চে আনন্দের সংবাদ বাংলাদেশের জন্য আর কী থাকতে পারে?
রাষ্ট্রকে স্থিতিশীল হতে হলে প্রথমেই প্রয়োজন আইনের শাসন। আইন যখন সবার জন্য সমান হবে তখনই রাষ্ট্র আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারবে। আমার ক্ষুদ্র জ্ঞান থেকেই এসব কথা উল্লেখ করলাম।
এখন প্রয়োজন অন্যান্য হত্যামামলা থেকে জাতীকে মুক্তি দেয়া। আমরা চেয়ে থাকলাম ভবিষ্যতের দিকে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


