আমার দিনলিপি - ৫ : অনিয়ম
২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত তিনদিনে ঘুমিয়েছি 2ঘন্টার ও কম। আজকে রোজা শুরু হয়েছে। সেহরী খেতে হবে... একবার ভাবলাম জেগেই থাকি সারা রাত.. সেহরী খেয়ে নামাজ পড়ে একবারে ঘুমাবো। কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল... দুইদিন কফি খেয়ে খেয়ে টিকে ছিলাম.. আজকেও থাকতে পারতাম.. তবে তাতে অনিয়মের চুরান্ত পর্যায়ে পৌছে যেতাম হয়তো। হয়তো বা পৌছেও গিয়েছি। তবে রোজার মাস শুরু হয়েছে... এখন নিজেকে নিয়ন্ত্রন করা সহজ। আমার জন্য এই সময়টায় রোজা শুরু হওয়াটা যেন বিশাল এক রহমত স্বরূপ। কারন কিছুদিন ধরে খুব অনিয়ম হচ্ছিল। সবকিছু এলোমেলো চলছে... রুটিনের বাইরে চলে গিয়েছি। হাতে অনেক কাজ... সেই কাজ থেকে কিছুদিনের অবসর নিয়েছি.. মানে নিজেকে নিজেই ছুটি দিয়েছি। অবসরটা কাটাচ্ছি অনিয়ম করে। গত 10/12 দিন ধরে অনিয়মটাই আমার জন্য নিয়ম হয়ে দাড়িয়েছে।
যাইহোক, গতকাল রাত 1টার দিকে ঘুম দিলাম। মোবাইলে এলার্ম সেট করে দিলাম 4টায়। এলার্ম বাজছে.. কিন্তু আমার উঠতে মন চাইছে না। কিন্তু রোজা রাখতে হবে.. তাই 4:15মি: এর দিকে উঠে গেলাম জোর করেই অনেকটা। উঠে সেহরী করছি... এমন সময় দিয়ে দিল আযান। খাওয়া বন্ধ করে পানি খেয়ে রোজার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তারপর নামাজ পড়ে বসলাম আবার পিসি'র সামনে। এখন 7:48 মিনিট। শেষ 60ঘন্টায় আজকের 3 ঘন্টা নিয়ে মোট 3ঘন্টা 30 মিনিট ঘুমিয়েছি। কিন্তু তবুও ঘুম আসছে না।
এখন হালকা একটা ঘুম দেব.. আজকে থেকে চেষ্টা করব এই অনিয়ম থেকে বেরুতে। সবাই আমার জন্য দোয়া করবেন।
ছবির জন্য কৃতজ্ঞতা:
Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন
রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুন
সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন