ফুল নেবে গো
গন্ধ মাখা, গোলাপ বেলী জুঁই
ওহে দাড়াঁও
ফাঁকা ঝুড়ি, ফুলগুলো সব কই?
বল কি হে,
এই দেখনা মিষ্টি কত ঘ্রান
সেটাই খুঁজি,
পাইনাতো ভাই, উথাল পাথাল প্রান!
পাবে কি হে,
পেতে হলে মন তো থাকা চাই।
ওহ! তাই বলো,
একটু একটু গন্ধ যেন পাই!
তবে কি আর বলছি দেখ,
দামটা বেশী নয়-
দিয়ে দেব, চাও যতটা,
হাজার টাকাই হয়!
এই ধরে নাও-
মনের মানুষ, ফুলটা বুঝে নাও।
আহা! কি সুখ,
ফুল যেমনি, মনতো আছে তাও!
ত্রিভুজ
৩০ এপ্রিল, ২০০৭
----
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



