দুর্বিনীত দূষ্কর অবিনীত ভালোবাসা
মাঝে কিছুদিন যায় কথার মধ্যে নেশা
জীবন যৌবন বেগ, স্তব্ধ সমুদ্রেরর ঢেউ
আশে পাশে চেয়ে দেখি কোথাও নেই কেউ
রিক্তের স্খলন ঘটে শূন্য পানে মন
দূরাশায় দিন গুনে, ঘুন পোকা ভাঙ্গে পণ
তবুও মৃত্যুকে আলিঙ্গন না করে আশার পথে বাচেঁ
সততার মলিন রোদ ছড়িয়ে দেয় অন্ধকারের ভাজে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


