somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসুন্ধরা সিটি থেকে ক্যামেরা কেনা কতটা যুক্তিযুক্ত?

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিনের পর্যবেক্ষন শেষে ৩১জানুয়ারি ক্যামেরা কেনার ডিসিশন নিলাম। ক্যামেরার মধ্যে আমার প্রথম পছন্দ ক্যানন। ইদানিং যে মডেলগুলো দেখা যাচ্ছে পাওয়ার শট এর ২২০০,৩২০০,৩৩০০ এগুলোর থেকে একটা কিনবো ঠিক করলাম। এর আগে একবার বসুন্ধরাতে খোজ নিয়েছিলাম।দামও দেখলাম কম।আমার আগের ক্যাননটা জেএএন (ক্যাননের ডিলার) থেকে কেনা।ভাবলাম এবার বাইরে থেকেই কিনি।বসুন্ধরার মতো নামি মার্কেট।জিনিস খারাপ হবার কথা না।
দোকানে গিয়ে ক্যামেরা দেখতেসি এর মধ্যে দোকানদার Canon SD940 IS /IXUS দেখালো।মডেলটা অনেক সুন্দর স্লিম আবার দাম ও বাজেটের বেশি।৩৩০০ টা আবার একটু বড় সাইজ।ভাবলাম কিনবো যখন একটু স্টাইলিশ কোয়ালিটি ভালোটাই নেই। কিনলাম। আর ভুল করলাম।X(
Canon SD940 IS /IXUS দাম ১৬০০০।দামাদামি করার পর এই দামের ভিতরেই ৮জিবি মেমোরী কার্ড আর কভার ব্যাগ দিলো। ২ বছর ওয়ারেন্টি। সবকিছু বুঝে বাসায় এনেতো মহাখুশি।ছবি তুললাম ফটাফট।রাতে অন্ধকারে আবিষ্কার করলাম ক্যামেরার পিক্সেলে রেড ডট সমস্যা। যারা ক্যামেরা ইউজ করেন আশা করি সমস্যাটা ধরতে পেরেছেন।নতুন ক্যামেরায় এই সমস্যা মনটা খারাপ হয়ে গেলো।পরদিন আবার গেলাম দোকানে।দোকানদার সমস্যা না দেখেই আরেকটা চেন্জ করে দিলো।ভালোমতো চেক করলাম।কিন্তু দোকানে অনেক আলো থাকায় সম্ভব হয়নি পুরোপুরি।রেড ডট টা একদম অন্ধকারে সহজে
ধরা যায়। বাসায় এসে এটাতেও একই সমস্যা ধরা পড়লো।এবারের ডট টা অন্য জায়গায়।মেজাজ পুরাই গরম X((X((
পরদিন আবার দোকানে গমনX(( (ঝারি মারার প্রিপারেশন নিয়েই গেসি এবার)। এবার দোকানদার যতগুলো ঐ মডেলের ক্যামেরা দেখালো সবগুলাতে অনেক কষ্টে একই সমস্যা বের করলাম। পরে বাধ্য হয়ে ৩৩০০ মডেলটা নিতে হলো।এবার তো দোকানদারের টাকা ফেরতের হিসাব। কারণ ৩৩০০ মডেলটার দাম ১৪০০০। আর এটা কিনসিলাম ১৬০০০ দিয়ে (সাথে ২দিন যাওয়া আসার ভোগান্তি X( )।
ব্যাটা টাকা ফেরত দিবেনা!নিয়ম নাই! তাইলে আমি কি এতগুলা টাকা নিয়ে মজা করতে আরসি মার্কেটে!একে তো ভোগাইসে তার উপর কমদামি মডেল কিনবো বেশি দামে! পরে ৫০০টাকা ফেরত দিসে। ১৫০০টাকা লস খাইলাম। X((
শিক্ষা হলো ডিলার ছাড়া ক্যামেরা কেনার।বসুন্ধরা থেকে আপনারা কেউ কি ক্যামেরা কিনে এমন সমস্যার মুখোমুখি হয়েছেন? আমারতো মনে হয় ওখানে ওরিজিনাল জিনিস রাখেনা। নাহলে নতুন ক্যামেরায় লেন্সে সমস্যা কেনো থাকবে!
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×