রসুল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা চান্দ্র মাসের ১৫, ১৭ অথবা ১৯ তারিখে তোমাদের শরীরের শিরা সমূহ থেকে রক্ত প্রবাহিত কর”। তিনি আরও বলেছেন, “তোমাদের মধ্যে যে ব্যক্তি চান্দ্র মাসের ১৭ তারিখ মঙ্গলবার শরীরের শিরা সমূহ থেকে রক্ত প্রবাহিত করবে, সে ব্যক্তি সারা বৎসর রোগমুক্ত থাকবে”।
সাহাবী (রাঃ) দের জমানায় রক্ত ফেলে দেয়া হত, অথচ বর্তমানে রক্ত অপরের শরীরে কাজে লাগানো যায়। তাই আমি সকল মুসলিম ভাইদেরকে বলব, ’আপনারা রক্ত দান করুন, মানুষের প্রয়োজনে এগিয়ে আসুন এবং জীবনে সুস্থ থাকার জন্য রক্ত প্রদানে অভ্যস্ত হোন’।
রক্ত দিয়ে তার বিনিময়ে কোন টাকা গ্রহন করা যাবে না। সেই সাথে রক্ত বিক্রি করাও হারাম। তবে কিছু প্রতিষ্ঠান আছে যেখানে নিয়ম আছে যে, রক্ত প্রদান করলে তার বিনিময়ে কিছু টাকা দেয়া হয়, এটা মোটেও জায়েয নেই।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




