somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারণ, তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় সন্তান,
আমি যখন বার্ধক্য উপনীত হব আমি আশা করবো তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্য্যশীল হবে।
ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙ্গে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, কারন আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছি। আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না।

বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর। তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায়। অসহায় আর অপরাধী মনে করে নিজেকে!!

যখন আমার শ্রবনশক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পারছি না তুমি কি বলছ!!
তোমার তখন আমাকে “বধির” বলা উচিৎ নয়।
দয়া করে তুমি পুনরায় বল অথবা লিখে দেখাও।
আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে।
আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য।
যেখাবে আমি তোমার পাশে ছিলাম, যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা পা করে . . .

আমার কথা শোন
আমি যখন অসহায়ের মত তোমার নিকট কথা বলবো ... ভাঙ্গা রেকর্ডের মত
আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে . . .
আমাকে নিয়ে ঠাট্টা করো না … অথবা আমার কথা শুনে বিরক্ত হয়ো না।
তোমার মনে আছে??
তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে!!!
সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে . . . সারাক্ষন জিজ্ঞাসা করতে . . . “কখন দেবে কখন দেবে” . . .


ছবি__বাবা-মা আমাদের জন্য যা করেন

...এবং আমার গন্ধ সহ্য করো
বৃদ্ধের মতই আমার গন্ধ হবে
এজন্য দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করোনা।
আমার শরীর দুর্বল
ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব দুর্বল হয়ে পড়ে।
আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি।
তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হত কারণ তুমি গোসল করতে চাইতে না।

আমি যখন সহজে রেগে যাই . . . . .

এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ
বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে।
আর যখন তোমার অলস সময় থাকবে
আমি আশা করবো তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো . . . . . . . .
আমি এ সময় সর্বদা একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না।
আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে ।
যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও
আমার জন্য কিছু সময় রেখো...
তুমি যখন ছোট ছিলে তোমার কী মনে পড়ে?
তোমার খেলনা টেডি বিয়ারের কথাও আমি শুনতাম!

যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং
বিছানায় শায়িত হয়ে পড়বো
তুমি কি আমার যত্ম করার মত ধৈর্য্য রাখবে??
আমি আশা করি তুমি এটুকু ধৈর্য্য রাখবে জীবনের শেষ মুহুর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য!
আমি আর বেশি দিন বেঁচে থাকবো না . . .


ছবি__প্রতিদানে আমরা যা দেই

যাইহোক
যখন আমার মৃত্যু আসবে . . .
তুমি কী আমার হাত ধরে থাকবে না, যা আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে?
এবং চিন্তা করোনা . . .
যখন আমার সৃষ্টি কর্তার সাথে দেখা হবে . . .
আমি তার কানে অবশ্যই বলবো . . .
তোমাকে অনুগ্রহ করতে . . .
কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে
তোমার যত্ন ও সহমর্মিতার জন্য ধন্যবাদ
আমরা তোমাকে ভালোবাসি ।।
আরও ভালোবাসার সাথে
বাবা-মা।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×