somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরামর্শ চাই!

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে প্রায় প্রতি সরকারের আমলেই কোনো না কোনো জায়গা নতুন করে পৌরসভায় পরিণত হয়। কিন্তু আদতে সে পৌরসভা গুলোতে না থাকে কোনো সরকারি সুবিধা না কোনো অনুদান! পৌরসভা গুলোতে না হয় কোনো সুয়ারেজের লাইন, না থাকে সরকারি পানির কোনো ব্যবস্থা (যেমনঃওয়াসা) না থাকে ময়লা-আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা কিংবা ভালো রাস্তা ঘাট। তাহলে এই ধরণের পৌরসভা করে জনগণের কি লাভ হয়?

যাই হোক একটি বাস্তব ঘটনা বলি, আমার চেনা তেমনই একটি পৌরসভা আছে ঢাকার আশেপাশে যেখানে আমারই এক আত্মীয় সদ্য জায়গা কিনে বাড়ি করেছেন। বাড়িটি তিনি ভাড়া দিয়ে দিয়েছেন। কিন্তু ইদানীং তিনি এমন এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছেন যে কোনো দিশা পাচ্ছেন না। সমস্যাটা হলো ময়লা-আবর্জনা ফেলার। বাড়িতে জমা নিত্যদিনের ময়লা যেমন তরিতরকারির খোসা বা মাছের আঁশ যা আমাদের প্রত্যেকের ঘরেই জমে থাকে। এ ধরণের ময়লা ফেলার জন্য সেখানে কোনো ভ্যানের ব্যবস্থা নেই। ওয়ার্ড কমিশনার বা মেম্বার যাই বলি সবাই টাকা কামানোর ধান্দ্বায় ব্যতিব্যস্ত। এ ব্যপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমার আত্মীয়র বাড়ির আশেপাশে কোনো খালি জায়গা নেই যে সেখানে ময়লা ফেলা যায়। আর কেই বা তার জায়গায় আরেকজনকে ময়লা-আবর্জনা ফেলতে দিবে! এ নিয়ে তাঁর ভাড়াটিয়ারা প্রায় প্রতিদিনই চেঁচামিচি করে। আর করাটাই তো স্বাভাবিক, তিনি নিজেও সেটা বুঝেন। ইতিমধ্যে, তাঁর বাড়ির কিছু ভাড়াটিয়া এ সমস্যার কারণে চলেও গেছে। কিন্তু ওনার কিছুই করার নাই। তাঁর বাড়ির ভিতরও এমন কোনো জায়গা নেই যেখানে ময়লা জমানো যায়। কারণ, ওনার অল্প জায়গা হওয়াতে ঘর নির্মাণেই পুরো জায়গা কভার করে ফেলেছে এবং বাসার ভিতরে যে চলার রাস্তা সেখানে যেন বৃষ্টিতে চলাফেরা করতে অসুবিধা না হয় সেজন্য সে অংশটুকু ঢালাই করে দিয়েছেন। তাই, এখন তিনি পড়েছেন মহা বিপদে!
তিনি আমার খুবই শ্রদ্ধ্বেয় একজন ব্যক্তি।

মাঝখানে বেচারা একটি রিকশাও ঠিক করে দিয়েছিলেন যেন বাসা থেকে ময়লাগুলো নিয়ে কিছুটা দূরে কোথাও ফেলে দিয়ে আসেন। কিন্তু সেই রিকশাওয়ালাও এখন গা-ঢাকা দিয়েছে। কারণ, সে যেখানে নিয়ে ময়লাগুলো ফেলত সেখানকার লোকেরাও নাকি ময়লা ফেলতে বাধা দেয়! হায়রে, অভাগা যেদিকে যায় সাগর সেখানে শুকায়!

তাই, এমন দিশাহীন অবস্থায় তিনি একদিন আমার কাছে এই সমস্যা সমাধানের কোনো পথ আছে কিনা জিজ্ঞেস করেন? কিন্তু আমিও এর কোনো সঠিক বা কার্যকর সমাদান দিতে পারি নি। তাই, অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে আপনাদের দ্বারস্থ হলাম।

এখন, আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন, এই সমস্যাটা কিভাবে দূর করা যায়?! যেসব জায়গায় এরকম দৈনন্দিন ময়লা-আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা নেই সেখানকার মানুষ কিভাবে জীবন-যাপন করে বা করছে? প্লিজ, কারো কিছু জানা থাকলে বা কারো মাথায় কোনো ইনোভেটিভ আইডিয়া থাকলে নির্দ্বিধায় আমাকে হেল্প করতে পারেন। আছেন কি কোনো সহৃদয় ব্যক্তি?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×