somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিকথাঃকুত্তা চুরি

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড শীত। গ্রামের বাড়ীতে গ্যাছি বেড়াইতে। চাচাত ভাই আছে এক দঙ্গল। সাথে গ্রামের আরো কিছু পান্ডা। রাইতে পিকনিক করব। হ্যাইডার প্লান হইল। চাউল-ডাইল সবই রেডি। কিন্তু গোস। কারো কাছে বেশি টাকা নাই। কি আর করা, প্লান হইল ছাগল চুরি করন লাগব। কিন্তু কার ছাগল, মোটা-তাজা দেইখা চয়েজ করন লাগব। সবাইরে কওয়া হইল গ্রামে গ্রামে ঢুইকা কার বাড়ীতে ছাগল আছে মোটা-তাজা হ্যাইডা রেকি করে আসনের জন্য। বিকালের মইধ্যে খবর আইল। কিন্তু কোপ যে আমার ঘাড়ে পড়বে, হ্যাইডাই কল্পনাও করি নাই। আমার ছোট দাদার অনেক গুলা ছাগল। সব কয়ডায় মাশা-আল্লাহ খানদানী। দহলিজে থাকে। কি আর করা চোখ-কান বুইজা মাইনা নিলাম। রাত ১২ টার দিকে অভিযান শুরু হইল। আমি আর ৩ জন চাদর মোড়া রওনা দিলাম দাদার দহলিজের দিকে। ২ জনরে বাইরে পাহারায় থুইয়া হান্দাই গেলাম ঘরের মইধ্যে। অন্ধকার দহলিজ। ছাগল গুলা লইড়া উঠল আমাগো সাড়া পাইয়া। অন্ধকারে ছাগল চয়েজ করন শুরু করলাম। ইচ্ছা যেইটারে মোটা মত পাব, হ্যাইডারে নিব। অবশেষে পাইলাম, বহুত তরতাজা। পছন্দ হইল, চাদরের মইধ্যে মুইড়া কোলে তুলে নিলাম। মনে খুশি খুশি ভাব। আইতে আইতে বাকী ৩ জনের লগে ফাল পাড়তে লাগলাম, কেজি ২০ গোস ত হইব। খাইয়া পারুম না মনে লয়। মাঠে আইয়া দেহি, ভাত রান্না শ্যাস। ছাগল জবাইয়ের জন্য রেডি হইয়া বইসা আছে সকলে। বহুত ভাব লইয়া চাদরের তল থন ছাগলডা বাইর কইরা ছাইড়া দিলাম, কিন্তু একি ছাগলডা দেহি গা-ঝাড়া দিয়ে হাইটা যাইতাছে। অমা--------ছাগল কই, দেহি দাদার আদরের কুত্তাডা :-P

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×