আমরা একবারও কি ভাবি তাদের কথা,যাদের ভোর হয় ফেলা আসা রাতের গন্ধে!?
সেইসব জয়ীতা,জয় কিংবা ফুলকুরানীর কথা?সেইসব শিশুদের কথা যারা চোখ মেলে এতিমখানার(আধুনিক শিশুসদণ) ঝাঁঝালো আলোয়.....
ভদ্র সমাজ যাদের বলে বেওয়ারিশ!তাদের মাঝে দু'মাসের জন্য কাজ করার সুযোগ হয়েছিল আমার।বছরে একবারই নতুন কাপড় জোটে তাদের,আর তিনবেলা ডালভাত।শিশুসদনের অফিসরুমে প্রতিদিনের খাদ্য তালিকায় আমিষ প্রটিনের পরিমানের কমতি না থাকলেও বুঝতে কষ্ট হয়না কমতি কোথায়!হ্যাঁ তবে উপর তলা থেকে বড় অফিসারবাবুরা আসলে খাদ্য তালিকার বাস্তবায়ন দেখা যায় কখনও কখনও।শাষনের নামে মেরে হাত ভেঙ্গে দেবার পর চিকিৎসক/বাইরের লোকের সামনে বলতে বাধ্যকরা হয় "দৌড়াইতে গিয়া সিড়ি থেইক্কা পইড়্ড়া গেছিলাম।সহ্য করতে না পেরে
পালায় অনেকে।ইতিহাসে যোগহয় আরও একজন পিস্তল বাবু ,একজন নিশাচরি ললনা।ওরা প্রতিভাহীন না ওদের প্রতিভাগুলো মেরে ফেলি আমরা।
আমাদের ভালোনালাগার ভীরে আমরা জানতে চাইনা কামন আছে বিশেষ শ্রেনীর সেই শিশুরা!
লেখার সাথে আমার তোলা কিছু ছবি যোগ করলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


