গল্পের বই পড়ার শুরু কমিকস্ থেকে,আর লেখালেখি সেই তৃতীয় শ্রেণী
থেকে,শুক্রবার দিনটা ছিল শুধু বিশ্বসাহিত্যকেন্দ্রের জন্য।প্রকাশিত লেখার সংখ্যাও কম ছিল না।যদিও বাংলা বানান ভুল আমার সবসময় হত। দাদাভাইয়ের আমলে করা বাড়ি আব্বু যখন নিজের মত করে গুছিয়ে নিতে চাইলেন তখন আমার লেখার পান্ডুলিপিগুলো কই গেলো কে জানে!!!কেঁদেছিলাম অনেক।তারপর লেখা হয়না বহুদিন।তিন কি চার বছর পড়াও হয়না তেমন,পাঠ্যবইয়ের চাপ আর কিছু একটা করার তাগিদে সময় যেন উড়ে চলে।
আজ এই সুদূর প্রবাসে ক্লাস,কাজের পরে যেটুক সময় পাই কেটে যায় ফেসবুকে বন্ধুদের সাথে।হটাৎ মনেহল হাঁপিয়ে উঠেছি,তাই এই ব্লগে আসা।ক্লাস শুরু হবার ১৫ মিনিট বাকি।এখনই আবার দৌড় মারতে হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


