somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুয়ে দেখা আধার

২১ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা হাচি দিলাম জোরে।পাশের মানুষটা আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে।রাত একটা থেকে এই প্ল্যাটফর্মে বসে আছি।শীতের তীব্রতা বোধহয় বুকে জায়গা করে নিয়েছে।শ্বাসকষ্ট হচ্ছে।ব্যাগে একটা ভেন্টলিন ইনহেলার থাকার কথা।একবার চিন্তা করলাম খুজে দেখব কিনা।পরক্ষণে এই চিন্তা বাদ দিয়ে একটা সিগারেট ধরালাম।দু'বার টান দেয়ার পর কাশতে কাশতে প্রায় পড়ে যাচ্ছিলাম।লোকটা তখন এসে ধরল!
''কই যাইবেন আপনে??''
''আমি কোথাও যাব না,এই স্টেশনে নামলাম ট্রেন থেকে হঠাৎ মন চাইল তাই।"
লোকটা অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমার দিকে।পাগল টাগল ভাবছে কিনা কে জানে।

একটু দূরে এক পিচ্চি ফ্লাক্সে করে চা বিক্রি করছে, চা খেতে ইচ্ছে করছে!পকেটে পাঁচ টাকার একটা কয়েন আছে।শেষ সম্বলটা দিয়ে এককাপ চা খাওয়া যেতে পারে।চা নিয়ে বসে আবার ঠান্ডা মাথায় চিন্তা করা যাবে কি করব।

ঘড়ি দেখলাম,চারটা বাজে।জনশূন্য এই স্টেশনটা মাঝে মাঝে ট্রেন আসলে চঞ্চল হয়ে ওঠে।মানুষ যাচ্ছে আসছে,কারো কোন দিকে খেয়াল নেই।মাঝে মাঝ হকার দু একজন ট্রেনের যাত্রীদের মনযোগ আকর্ষনের চেষ্টা করছে।আমি কি রেললাইন ধরে সোজা হাটা দিব নাকি!!
আচ্ছা ট্রেনে কাটা মানুষের দেহ কেমন হয়!!ছিন্ন মাংসের স্তুপ নাকি দুমড়ানো মোচড়ানো একটা পিন্ড??দেখা দরকার,কিন্তু আমি মারা গেলে তো আর আমার দেখা হবেনা,দেখবে আমার আশেপাশের মানুষজন।আচ্ছা আমি এইসব আবোলতাবোল কথা এই প্ল্যাটফর্মে বসে লিখছি কেন!!এটা আমার সুইসাইড নোট না তো!!
হেসে উঠলাম জোরে।আমার মত ভীরু কাপুরুষ করবে সুইসাইড।নাফিসা যখন আমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে গেল তখনই কিছু করিনি আর এখন নিজের জীবন বিকিয়ে দেয়া তো অর্থহীন।
একটা লোকাল ট্রেন থামল স্টেশনে,একটু চঞ্চলা হল স্টেশনটা,পাশে শুয়ে থাকা বৃদ্ধ কুকুরটা একবার চোখ মেলে দেখে আবার চোখ মুদল।ক্লান্ত দেহটা নিয়ে উঠে দাড়ালাম।ট্রেনটা চলে যাওয়ার পর রেললাইন ধরে এগুবো

''ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয় মুখ
তবু যদি থেমে যায় চোখে সব কল্পনা
ছুয়ে দেখা স্মৃতি আর
ছুয়ে দেখা আধার
ভেবে নেয়া শহরে ফেলে আসা পথ"
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×