somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারপতি নজরুলের বিরুদ্ধে নালিশ জানাবেন কামরুল

২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নালিশ জানাবেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার একটি সেমিনারে বিচারপতি নজরুলের দেওয়া বক্তব্য ধরেই প্রতিমন্ত্রী রোববার তার সিদ্ধান্তের কথা জানান।

কামরুল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "তিনি (বিচারপতি নজরুল) একজন কর্মরত বিচারপতি হিসেবে সংসদ ও সংসদ সদস্যদের নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন না। তিনি সীমা লঙ্ঘন করেছেন। সরকারি আচরণবিধি লঙ্ঘন করেছেন।"

এর বিরুদ্ধে আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাবো, বলেন আইন প্রতিমন্ত্রী।

মানবাধিকার সংগঠন অধিকার'র আলোচনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম আইন প্রণয়নে সংসদ সদস্যদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।

কামরুলের অভিযোগ, বিচারপতি নজরুল ইসলাম আইন প্রণয়নের ক্ষেত্রে সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, "তিনি (বিচারপতি নজরুল) কোনো অবস্থাতে সংসদ ও সংসদ সদস্যদের বিষয়ে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। একজন সংসদ সদস্য হিসেবে তার ওই বক্তব্যে আমি সংক্ষুব্ধ।"

এক্ষেত্রে কোনো সংসদ সদস্যকে দিয়ে অথবা স্পিকারের মাধ্যমেও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে যাওয়া যেতে পারে বলেও মত প্রকাশ করেন কামরুল।

এ জন্য সংসদে নিন্দা প্রস্তাবও আনা যেতে পারে, বলেন তিনি।

দায়িত্বরত একজন বিচারপতির বিরুদ্ধে এ বক্তব্য আদালত অবমাননা হবে কি না- জানতে চাওয়া হলে আইন প্রতিমন্ত্রী বলেন, "এতে আদালত অবমাননা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সংসদ হচ্ছে সর্বোচ্চ ফোরাম। তিনি বা কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না।

"বরং সংসদের প্রণীত আইনের ব্যাখ্যা করে তিনি জীবিকা নির্বাহ করেন। এক্ষেত্রে কোনো ত্র"টি থাকলে তিনি তার রায়ে সে বিষয়ে উল্লেখ করতে পারেন। এভাবে প্রকাশ্যে তিনি বক্তব্য দিতে পারেন না।"

বিচারপতি নজরুল ইসলাম ২০০১ সাল থেকে হাইকোর্টে বিচারকের দায়িত্ব পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৫০ ঘ.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×