somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্পিতা

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোন কিছুতেই মন বসছে না অর্পিতার। আজ অর্পিতার অফিস ছুটি। দেথতে দেখতে কতগুলো বছরই না কেটে গেল। এরই মধ্যে চোখে চশমা উঠে গেছে তার। চমৎকার একটা বেগুনী রঙের শাড়ী পরেছে সে। বারান্দায় বসে কেবলই পেছনের স্মৃতিগুলি মনে পড়ছে তার। পাশে রাখা গরম চায়ের কাপে ধোঁয়ায় অর্পিতাকে আজ বড্ড বেশি এলোমেলো করে দিচ্ছে। কতই বা বয়স ছিল তখন! মাত্র বিশ বছর বয়সে ওর বিয়ে হয়ে যায়। বাবা-মার একমাত্র মেয়ে ছিল সে। বাবা যখন মারা যায় তখন অর্পিতার মা আত্মীয়-স্বজনদের কথা শুনে একরকম দিশেহারা হয়েই অর্পিতাকে বিয়ে দিয়ে দেয় এক ধনীর ছেলের সাথে। তখন অর্পিতা স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। ওর ইচ্ছের কোন দামই ছিল না। বিযের রাতেই অর্পিতা বুঝতে পেরেছিল, তার পায়ে কেউ অদৃশ্য শিকল পরিয়ে দিয়েছে।
মামুন ওকে বলেছিল , তোমার আর পড়াশুনা করার দরকার কি? পড়াশুনা করে তো আর চাকুরী করবে না। মেয়েদের আমি চাকুরী করা পছন্দও করি না। তাছাড়া সংসারে শ্বশুর –শ্বাশুড়ী ননদ-দেবর রয়েছে। বাড়ীর বড় বউ হিসেবে তোমার দায়িদ্ব তাদের দেখাশুনা করা। সেদিন সে কিছুই বলতে পারেনি। নীরবে শুধু চোখের জলই ফেলেছিল। তার কান্না কেউ দেখতে পায় নি। শ্বশুর বাড়ীতে অর্পিতা একে একে অত্যাচারে জর্জরিত হতে থাকে দিনের পর দিন। শ্বাশড়ী প্রতিদিনই তার কাজে-কর্মের দোষ খুঁজে বেড়ায়। আর মামুন অফিস থেকে ফেরার সাথে সাথেই শুরু হয়ে যেত অর্পিতার নামে নানা অভিযোগ। মামুন ভীষণ রেগে যেত। মাঝে মাঝে গায়ে হাত তুলত। মামুন কখনই ভাল করে অর্পিতার সাথে কথা বলত না। অর্পিতা যেন এ সংসারের একজন নীরব দাসী ছাড়া আর কিছুই না। কিছুদিনের মধ্যেই সে জানতে পারে তার স্বামীর গোপন প্রণয়ের কথা। তারপরও অর্পিতা সবকিছু মেনে নিয়ে সংসার টিকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু, মামুনের ব্যবহার দিন দিন অসহ্য হয়ে উঠেছিল।

অর্পিতা সেদিন জানতে পারল, মামুন কোর্টে গিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেছে। সেদিন আর এ অপমান সে সইতে পারেনি। প্রশ্ন তুলেছিল মামুনের কাছে। তাতে মামুন ভীষণ রেগে যায়। শুরু হয় তর্ক-যৃদ্ধ, একপর্যায়ে সে অর্পিতাকে কিল-ঘুষি, লাথি মারতে থাকে। অর্পিতা তখন সন্তান সম্ভবা। ভাগ্যক্রমে তার মেয়েটি বেঁচে গিয়েছিল সেদিন। অর্পিতা ফিরে এসেছিল তার মায়ের কাছে। জন্ম নিল তার মেয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে। শুরু করেছে আবার নতুন করে নতুন জীবন। মেয়েটিকে নিয়ে সে বাকি লেখাপড়া শেষ করেছে। আজ সে প্রতিষ্ঠিত একজন সফল নারী। সে শুনেছে মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভালই আছে। না কখনও মামুন নামের লোকটির কথা সে ভাববে না। তার মেয়েটিকে সে শুরু থেকেই জীবনে লড়াই করে বাঁচতে শিখাবে। চোখের জলকে এখন আর অর্পিতা প্রশ্রয় দেয়না। অনেক কাজ বাকি রয়েছে, মেয়েটিকে আজ একটি ভাল স্কুলে ভর্তি করাবে।

-------০------






০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×