(১)
ভক্তঃ মা তো সর্ব জনের তাই মায়েরর পুজো সর্বজনীন কিন্তু প্যান্ডেলে হ্যান্ডবিলে সার্বজনীন
লেখা হয় কেন গুরুজী।সার্বজনীন শব্দটা শুনলেই যেন মনে হয় মা শুধু সার্বদের জননী।সর্বজনের মা
তাই লেখা উচিৎ কিন্তু সার্বজনীন লেখে সকলে, কেন এই আকার?
গুরুজীঃআকার ছাড়া মায়ের পুজো হয় না, তাই ওই আকার যোগ,বুঝলে বৎস।
(২)
প্রথম মাতালঃ আজ একটু বুঝেসুঝে খাস বুঝলি, বেশী খেয়ে বমি করলে কিন্তু পুলিশে ধরবে।
দ্বিতীয় মাতালঃকেন রে?
প্রথম মাতালঃকাল অষ্টমী গেছে আজ ন বমি, তাই নো বমি।
(৩)
প্রথম বন্ধুঃ আরে ভাই কত শখ করে দোকানের নাম রাখলাম মন্দাক্রান্তা স্টোর কিন্তু বিক্রিবাটা একেবারেই
নাই।
দ্বিতীয় বন্ধুঃতুই একটা ইডিয়ট, দোকানের নাম রেখেছিস মন্দাক্রান্তা তা সে তো মন্দ দ্বারা আক্রান্ত হবেই,
তারচেয়ে নাম রাখ "মন্দাকিনী" দেখিস কেমন বিকিকিনি বেড়ে যায়।
(৪)
কর্তা: কী খারাপ একটা তরকারী রেঁধেছো, একদম গোবরের মতো খেতে।
গিন্নী: হায় ভগবান,তুমি যে কী কী খেয়ে দেখেছো, ভাবলে গা গুলোয়।
বাক্যকে কোঁচা পরিয়ে সং সাজানো=বাক্য সংকোচন।
বাক্য সংকোচনের কয়েকটি উদাহরণঃ
যিনি নিজের স্বার্থ চিন্তা করেন=নিঃস্বার্থ
যিনি পরের স্বার্থ চিন্তা করেন=স্বার্থপর
প্রবীণ এবং বাসি=প্রবাসী
দেশী মুরগীর পালক=পরদেশী
যাত্রাপালায় অভিনয় করেন যিনি=অভিযাত্রী
প্রত্যেকের মনে যা থাকে=হরমোন
শিল নোড়ার ঘটনা=অশ্লীল
দায়িত্ব পাইলেই যিনি পৃষ্ঠ প্রদর্শন করেন =পৃষ্ঠপোষক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



