(১)
উকিলঃ তুমি দোকানে ঢুকে একটামাত্র জামা চুরি করলে কেন? অনেক জামাকাপড় তো নিতে পারতে।
আসামীঃভুল হয়ে গেছে স্যার,আসলে চুরি চামারী তো কোনদিন করিনি।
উকিলঃতাহলে জেলার সবকটা থানায় তোমাকে দাগি আসামী বলে উল্লেখ করা আছে কেন?
আসামীঃ আমি চুরি করি না বলেছি, ডাকাতি করি না, একথা তো বলিনি, স্যার।
(২)
বিচারকঃ আপনি কর্পোরেশনের ট্যাক্স কালেকটারকে মারধোর করেছেন কেন?
মহিলাঃ লোকটা সন্ধ্যের মুখে এলো কেন? তখন আবার লোডশেডিং চলছে।
বিচারকঃ সন্ধ্যে, লোডশেডিং, এগুলোর সাথে মারধোরের সম্পর্ক কি?
মহিলাঃ গভীর সম্পর্ক হুজুর, জটিল সম্পর্ক, মাছের সাথে জলের যেমন, ঘটনার সাথে লোডশেডিংয়ের
তেমন।
বিচারকঃ বিশদ বলুন।
মহিলাঃ লজ্জা লাগছে, তবুও বলছি হুজুর, আমাদের নতুন বিয়ে হয়েছে। কাঁঠালে আঁঠার মতো গদগদ
প্রেম। সন্ধ্যের মুখে কলিংবেল বাজতেই, স্বামী কাজ থেকে ফিরে এসেছেন ভেবে, দরজা খুলে তার বুকে
ঝাঁপিয়ে পড়ে, চকাস করে,,,,,,,,,,,,,,,,,,, বলুন, রাগ হয় না?
(৩)
শিক্ষকঃ ইংরেজীতে অনুবাদ কর, রাজা দশরথের তিন মহিষী ছিলেন।
ছাত্রঃ কিং দশরথ হ্যাড থ্রি ফিমেল ব্যাফেলোজ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



