somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফলতার জন্য পরিবর্তন

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কর্মক্ষেত্রে সফলতার জন্য সময় ও নিয়ম মেনে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নিজের সচেতনতা প্রয়োজন। আপনার কর্মপ্রতিষ্ঠানে কাজের পরিবেশ ঠিক রাখতে এবং নিজেকে দক্ষ কর্মী হিসেবে প্রমাণ করতে হলে নিজের ছোটখাটো ভুল শুধরে নেওয়াটাও জরুরি। এতে আপনার কাজের জন্য বিশেষ প্রশংসা পেতে পারেন। এসবের ফলে অফিসে কাজের সুস্থ পরিবেশ তৈরি হয়। সুস্থ পরিবেশ অফিসের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করতে নিজের অল্পবিস্তর ভুলগুলো শুধরে নিতে পারেন এখনই। এ জন্য যেসব বিষয়ের দিকে বিশেষ খেয়াল রাখতে পারেন তা নিচে আলোচনা করা হলোঃ

-- অফিসে আসুন নির্দিষ্ট সময়ে। গন্তব্যের দূরত্ব বেশি হলে অথবা পথে যানজটে পড়ার আশঙ্কা থাকলে নির্ধারিত সময়ের আগে বাসা থেকে বের হন।:|

-- বাসা থেকে বের হওয়ার আগে নিজের পরিচয়পত্র বা পাঞ্চ কার্ড নিজের সঙ্গে নিয়ে নিন। প্রয়োজনীয় কাগজপত্র আগেই গুছিয়ে নিজের ব্যাগে সাজিয়ে নিন।

-- অফিসে পৌঁছে কাজ শুরুর আগে সবার সঙ্গে কুশল বিনিময় করুন। আন্তরিক ব্যবহার করুন।

-- নিজের কাজের জায়গাটিকে সব সময় গুছিয়ে রাখুন। অফিসের সামগ্রী বা যেকোনো কিছুর ব্যবহার সতর্কতার সঙ্গে যত্ন নিয়ে করুন।

-- অফিসে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। কখনো কারও ভুল কাজে রাগ করবেন না। কাজটির ভুল বিষয়টা তাকে বুঝিয়ে বলুন। যৌথভাবে কোনো কাজ করার আগে নিজেদের ভেতর সমন্বয় করে নিন। সহকর্মীদের প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগিতাসুলভ আচরণ করুন।

-- অফিসের নিয়ম মেনে কাজ করুন। সময়ের কাজ সময়ে করুন। নিয়ম ও সময়ের ব্যাপারে সচেতন হোন।

-- নিজের টেবিলটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সম্পূর্ণ অফিসকে পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন।

-- নিজের ভেতর পেশাদারি মনোভাব পোষণ করতে পারলে খুবই ভালো হয়। একমাত্র পেশাদার ব্যক্তির সুনাম তার কাজের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে।

-- অফিসের প্রতিটি কাজের প্রতি দায়িত্ববান থাকুন। নিজের ওপর আস্থা রাখতে পারেন, এমনভাবে কাজ করুন।

-- অফিস চলাকালে কাজের বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনা ও দলাদলি করবেন না। এতে কাজের পরিবেশ ও অফিসের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আপনার সম্পর্কে সহকর্মীদের বিরূপ ধারণা হতে পারে।

-- আপনি কাজের ক্ষেত্রে যদি অতিমাত্রায় সচেতন হন, তাহলেই শুধু নিজেকে ত্রুটিমুক্ত রেখে কাজ করে এগিয়ে যেতে পারবেন। কাজ করার পাশাপাশি নিজের শরীর-স্বাস্থ্য ও বিশ্রামের বিষয়ে খেয়াল রাখুন। মাত্রাতিরিক্ত পরিশ্রম শরীরের জন্য ভালো নয়।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×