somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারকে বিবাহ করবেন কেন ?

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালেরকন্ঠ rockzzzz !!!

"দীর্ঘ দাম্পত্য জীবন লাভ করবেন , যদি একজন ফিজিশিয়ানকে বিয়ে করেন ।" তারা লিখেছে ।

অবশ্যই করবেন । কেনো করবেন না ? শুধু পরেরটা নয় , দাম্পত্য জীবনের আগের লাইফটাও দীর্ঘ হবে । একজন ডাক্তারের বিবাহই তো হয় চল্লিশ বছর বয়সে ! মাশাল্লাহ । লাভ দুইদিকেই !

আর পরের লাইফ !! তাও দীর্ঘ । সারাদিন ব্যস্ত থাকেন হসপিটাল আর চেম্বার নিয়ে । দাম্পত্য জীবনের একেকটা মাস আপনার কাছে একেকটা বছর বলে মনে হবে । জীবনটা ক্ষুদ্রের মধ্যেই দীর্ঘ হয়ে যাবার কি অভিনব ব্যাবস্থা ! কালেরকন্ঠ rockzz !

এরপর লিখেছে , সেই সঙ্গে আবার বেশ কিছু সুযোগ সুবিধাও মিলবে বলে নতুন এক গবেষণায় প্রমাণ মিলেছে । ইউনিভার্সিটি অব মিশিগান মেডিক্যাল স্কুলের এক দল গবেষক তাদের গবেষণায় দেখেন , তাদের দাম্পত্য জীবনে অন্যান্য চ্যালেঞ্জও তারা সফলভাবে মোকাবিলা করেন ।

তা তো করবেই ! ডাক্তারদের থাকে এক অভিনব জীবনপদ্ধতি । দাম্পত্য জীবনে তারা একজন গাউসুল আজম হাসপাতালে নাইট দিলে আরেকজন থাকেন খাজা ইউনুসের লেকচারার । সমস্ত চ্যালেঞ্জ অফিসের টেলিফোন দিয়ে ফ্রি পয়সায় রাতের বেলায় সমাধান করে দেন । জীবন ফকফকা !

গবেষনায় প্রকাশ , ডাক্তারের বাচ্চারাও বেশ নিশ্চিন্তে থাকে ।

তা তো থাকবেই ! সারাদিন বাসায় বসে কলার সাথে দুধ খাচ্ছে না দুধের সাথে বেগুন কিনছে , দেখার তো আর কেউ নেই । ব্যাস ! পোলা সারাদিন কম্পিউটারে পরিশ্রম করে যাচ্ছে । ওই শুধু মাথা কম বলে আইসিটি পরীক্ষায় একটু পনেরো পেয়ে গেছে । আর কিছু নাহ !

গবেষণায় আরো দেখা গেছে, দম্পতিরা যদি দুজনেই ফিজিশিয়ান হন তবে সংসার আরো বেশি সুখের হয় ।

সে কি আর বলতে হয় ! সাতদিনে একবার দেখা হলে সুখি তো হবেই ! দাম্পত্য কলহ বলে কিছু নাই । মাখো মাখো শান্তি । সারাবছরে প্রতিবেশিরা বাড়ি থেকে দুজনের একটা চিৎকার জীবনে শুনে নাই । অসুখটা আসবে কোথার থেকে ?

তারা নাকি আবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেন ! পরিবারের প্রত্যেক সদস্যের গুরুত্ব সম্পর্কে সজাগ তারা ।

তাও ঠিক । একজন ঘোড়াঘাট , আরেকজন বহদ্দারহাট থাকলে সারারাত সজাগ তো থাকবেনই । রাতের ঘুম হারাম আর কি !

সর্বশেষ , দাম্পত্য জীবনে একজন চিকিৎসককে পাওয়ার সুবিধা সম্পর্কে বুঝতে পেরেছেন তারা ।

কেনো পারবেন না ? সবচেয়ে বড় সুবিধাটা তো পেয়েছেন প্রথম রাতেই । পরিবার পরিকল্পনা সামগ্রী নিয়ে কোন দুশ্চিন্তার অবকাশ হয় নাই ।

তাই নিশ্চিন্তে একজন ডাক্তারকে বিবাহ করুন ।

best wishes. করেন বিবাহ ! প্লিজ.......
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×