somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( শেষ পর্ব )

২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই পড়তে পড়তে কয়েকটা কবিতা এবং কবিতার অংশ বিষেশ পেলাম । ইচ্ছে করছিলো পুরো কবিতা বা ঐসকল লেখকদের আরো কবিতা পড়তে । কিন্তু যে কবিতা গুলো খুজেছি তার অনেক গুলোই পাইনি ।
তাই আর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না ।
.
২৯।
যে দৈবাত্‍ ঢুকে পড়ে কবির নিজস্ব ঘরে , সে জানে না
এ ঘরের প্রতিটি আসবাব তাকে জাদু করতে পারে
চেয়ার আলমারির কাঠে সব ক'টি গ্রন্থি ধরে রাখে
যত বিহঙ্গের গান অরণ্যের বুকে আছে , তারও বেশি ।
হঠাত্‍ টেবিল ল্যাম্প- মেয়েদের মত তার গ্রীবার ভঙ্গিমা
মসৃণ দেয়াল থেকে উঁকি দিতে পারে কোন পড়ন্ত সন্ধ্যায়
চকিতে সে দেবে ডাক নানা বর্ণ নানা জাতি মৌমাছির ঝাঁক
ফুটন্ত ফুলের গুচ্ছে তাজা পাউরুটির গন্ধ সে পারে জাগাতে...
_____রেনে গী কাদু
.
৩০।
এই ঘেরা চত্বরগুলোয় কে কোনটার মালিক ?
কার পাহাড়ের একেবারে চূড়া পর্যন্ত ঢেকে থাকা
সুস্থির দেয়াল গুলি ,হলুদ গম , অঁমন্ড বৃক্ষেরা ?
এই সুন্দর সম্পত্তিটি কি তোমার ?
এই বাড়ি , চমত্‍কার একটা পুকুর
উঠোনে যে শিশুটি কাঁদছে , সেও ?
আহা, কে নিজের হাতে ধরে রাখতে পারে
ভেঙ্গে পড়া সব দেয়াল , অবিনশ্বর কুসুম
টুকরো টুকরো হয়ে যাওয়া জমিদারি , শুকিয়ে যাওয়া কুয়ো
লতা পাতা গজিয়ে যাওয়া বিস্মৃত কবরখানায়
কে পড়বে মৃত পরিবারের সব কটা নাম ?
এবং বাতাস, পাথর, মৃত্যু, এসব কার ?
_____আঁদ্রে ফ্রেনো
.
৩১।
যুবতীটি খেলা করছিলো তার বেড়ালটাকে নিয়ে
কী চমত্‍কার সেই দৃশ্য
শুভ্র হাত আর একটি শুভ্র থাবা
জমে ওঠা অন্ধকারে তাদের খুনসুটি

কালো সুতোর দস্তানার মধ্যে
লুকিয়ে রেখেছে সে - আহা কী চতুরা ?
অলীক রত্নের মত তার সাংঘাতিক নোখ
ক্ষুরের মত ধারালো আর ঝকঝকে

বেড়ালটিও তারই মতন ,দেখতে যেন কত শান্ত
ঢেকে রেখেছে লোমশ থাবার মধ্যে তীক্ষ্ন নোখ
কিন্তু তার মধ্যে রয়ে গেছে শিকারী শয়তান

আর সেই ঘরের মধ্যে হাসির হররা
ঝনঝন করছে পরীদের ঘন্টার মতন
ঝলসে উঠছে চারটি সূক্ষ ফসফরাসের স্ফুলিঙ্গ
_____পল ভ্যারলেইন
.
৩২।
সোনায় মোড়া একটি বৃদ্ধের সঙ্গে একটি দুঃখিত ঘড়ি
রানী পরিশ্রম করেছেন এক ইংরেজের সঙ্গে
আর মাছধরা শান্তির জাহাজের সঙ্গে সমুদ্রের অভিভাবক
ব্যঙ্গনাট্যের বীরপুরুষ ,তার সঙ্গে মৃত্যুর বোকা হাঁস
কফির সাপের সঙ্গে এক চশমা পরা কারখানা
দড়ির খেলার শিকারীর সঙ্গে এক বহুমুন্ডের নর্তকী
ফেনার সৈন্যাধ্যক্ষের সঙ্গে এক অবসরপ্রাপ্ত তামাকের পাইপ
কালো পোশাকে সজ্জিত এক পেছন- নোংরা শিশুর সঙ্গে
একটি নিকার বোকার পরা ভদ্রলোক
ফাঁসিকাঠের গান লেখকের সঙ্গে একটি গায়ক পাখি
বিবেক সংগ্রাহকের সঙ্গে এক সিগারেটের টুকরোর পরিচালক
বাংলাদেশের একটি কচি সন্ন্যাসিনীর সঙ্গে একটা-
ধর্মীয় মঠের বাঘ . . .
_____জাক প্রেভের
.
৩৩।
আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে তুমি
তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছো
এখনো কি সময় আছে তোমার জীবন্ত শরীর স্পর্শ করার
এবং যে ওষ্ট থেকে আমার অতি প্রিয় স্বর জন্ম নেয় সেখানে চুম্বন দেবার ?
আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে হয়তো
আমার পক্ষে আর যাগাই সম্ভব হবে না
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোই ,আমার শরীর সব রকম জীবন ও ভালবাসার জন্য উন্মূক্ত. . . .
আমি তোমার ভ্রু ছুঁতে পারি ওষ্ঠ ছুঁতে পারি এত কম. . .
আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি ,হেটেছি , কথা বলেছি ।
শুয়েছি তোমার ছায়ার সঙ্গে. . . .
_____রোবেয়ার দেনো
.
৩৪।

সব সময় তোমাকে অবশ্যই মাতাল হতে হবে ।
সবকিছুই তো রয়েছে : এটাই একমাত্র প্রশ্ন
সময়ের বীভত্‍স বোঝা যাতে অনুভব করতে না হয় ,
যা তোমার কাঁধ গুঁড়িয়ে দিচ্ছে, নুইয়ে দিচ্ছে মাটির দিকে
তোমাকে মাতাল হতেই হবে , একটুঐ থামলে চলবে না ।
কিসে মাতাল হবে ,সুরা , কবিতা অথবা উত্‍কর্ষ
যেটা তোমার পছন্দ
কিন্তু মাতাল হও
এবং যদি কোনো সময়ে .কোনো প্রাসাদের সিঁড়িতে
কোন খানা-খন্দের সবুজ ঘাসের মধ্যে
অথবা তোমার নিজেরই ঘরের নিরানন্দ নির্জনতায় তুমি জেগে ওঠো
তোমার নেশা যখন কমতে শুরু করেছে অথবা কেটেই গেছে
জিজ্ঞেস করো , বাতাসকে ,ঢেউ ,নক্ষত্র ,পাখি , ঘড়ি এমন সব কিছুকে
যার ওড়ে , গুন্জন করে ,গড়ায় , গান গায় , কথা বলে তাদের জিজ্ঞেস করো
এখন কিসের সময় ?
তখন সেই বাতাস ,ঢেউ , নক্ষত্র ,পাখি , ঘড়ি তোমাকে উত্তর দেবে :
'এখন মাতাল সবার সময়'
সময়ের নিপীড়িত ক্রীতদাস হবার বদলে মাতাল হও , একটুও থেমো না !
সুরা , কবিতা অথবা উত্‍কর্ষ ,যেটা তোমার পছন্দ
_____শার্ল বোদলেয়ার

↓→ বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ১ম পর্ব )

↓→ বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ২য় পর্ব )

↓→ বিখ্যাত ফরাসী কবিদের কয়েকটি দূর্লভ কবিতা (অনুবাদ) ( ৩য় পর্ব )

চার পর্বেই শেষ করে দিলাম. . . . .
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৭:২১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×