somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সহজ ও সাধারন বিষয়ে জটিল ভাবনার দরকার কি!

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদেশের মানুষেরা কেহ কারো প্রতিপক্ষ নয়, দেশ বসবাস করা প্রতিটা মানুষের সম-অধিকার, সেটা ধর্ম বর্ন স্থান বিশেষেও বিভাজন হতে পারে না। একই ঘরে বসবাস করা তিন ভাইয়ের মতামত ও চয়েস আলাদা হতে পারে, মাতা পিতার সাথেও রাজনৈতিক মতবাদ আলাদা হতে পারে সন্তানের, এই সব কমন প্যাক্ট্রিস, সাধারন, চাপিয়ে দেয়া যায় না। সব সন্তান পিতা মাতার কথাও শুনে না, কিন্তু এভাবেই চলে মানব সভ্যতা, সমাজ দেশ এগিয়ে যায়, যারা ভুল করে তারা একদিন শুদ্ধ হয়ে যায়!

কোটা সংস্কার নিয়ে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমি শুরু থেকেই একমত, কেন একমত এর ব্যাখ্যা আমি আমি পূর্বেও দিয়েছি, আমি মনে করি, কোটা থাকবে, তবে আবার রিএরেঞ্জ করতে হবে এবং সরকারই এতে লাভবান হবে, সরকার মেধাবীদের থেকেও মেধাবী বেছে নিতে পারবে, এতে দেশেরো মঙ্গল। যাই হোক, আজ এই ঘটনা ৬/৭ জনের মৃত্যু এবং হাজারেও ছাত্রছাত্রীকে আহত করার পথে গেল, যা মোটেও কাম্য নয় বা ছিলো না!

চী/ন থেকে ফিরেই প্রধানমন্ত্রী শাহবাগ থেকে গোটা ৫০ ছাত্র/ছাত্রী তার গণভবনে ডেকে নিয়ে তাদের কথা শুন্তে পারতেন (তিনি নিজেও শাহবাগে যেতে পারতেন), কি কারনে তারা এই সংস্কার চায় এবং সরকারও কি অবস্থায় আছে তা তাদের জানাতে পারতেন, নিশ্চিত এই ঘটনা আজকের এই অবস্থায় আস্তো না। ছাত্র/ছাত্রীরা নিশ্চয় উনার কথা সামনাসামনি শুনে, সরকারের লিমিটেসন জেনে আসতে পারত কিংবা সরকার কোটা সংস্কার করে দিতে পারত। যাই হোক, সরকার প্রধান এই সাধারন পথে না গিয়ে সেই অসাধারন চিন্তার পথেই গেলেন, সাধারন মানুষকে রা/জা/কা/র বানিয়ে দিয়েই ক্ষান্ত হন নাই, অনেক গুলো তাজা প্রাণও গেল! মানুষের প্রানের কি কোন মুল্য নেই! একরোখা চিন্তায় আরো অনেক কিছু যাবে আমাদের।

অপ্রসাংগিক হলেও বলি, আমাদের ছোট বেলায়, ১৯৮০ সালের আগেও দেখেছি, নৌকাডুবিতে বা সড়কে একজন মানুষ মারা গেলে সেখানে সরকারের কোন না কোন কর্তা ব্যক্তি যেতেন, একটু বড় হলে তো ক্ষোদ মন্ত্রী বা সরকার প্রধানকেও যেতে হত, লঞ্চ ডুবি হলে সাথে সাথেই সেখানে সরকার প্রধান যেতেন এবং উদ্ধারে দাঁড়িয়ে থেকে তদারকি করতেন, মাঝে মাঝে চিন্তা আজকের সরকার প্রধানের কাছে তো সেই সব দেখা ও জানার কথা, এই সামান্য মায়াটুকুও কি তিনি দেখাতে পারেন না! আমার খুব আফসোস হয়, এই পদে থাকা মানেই যে, দেশের প্রতিটা ইঞ্চির, প্রতিটা মানুষের দায় নেয়া, তা কি তিনি পুরাই ভুলে গেলেন।

বিদ্রঃ আমি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে, রাজনীতি ছাত্রদের জন্য নয়! এক সেকেন্ড অপচয় না করে তারা পড়বে, আনন্দ করবে, ২১/২২ বছরে মুল শিক্ষা শেষ করে কাজে নামবে, যার যেখানে কাজ করার কথা কাজ করবে, দেশে বা বিদেশে! শিক্ষা শেষে রাজনীতি পছন্দ হলে তাতেও নাম লেখাতে পারবে, ইত্যাদি।

(এই ছাত্র/ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের তথা রাষ্ট্রের এযাবৎ কত আর্থিক ক্ষতি হল, তার হিসাব কি বের করা হয়েছে? তবে এটা আনন্দের যে সাধারন মানুষ বুঝতে পারছে, তারা যদিও নিরব কিন্তু সাধারন ছাত্র/ছাত্রীদের সাথেই আছে।)

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×