somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ফাঁকতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সাকসেসফুল! প্রত্যয় স্কিমে থাকছেন না বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারীরা, আশ্বস্ত করেছে সরকার!

২৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে খবরটা পড়ে হাসছিলাম, একাই, পাগলের মত আর কি! ছাত্র আন্দোলনের আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা ক্লাস বর্জন করে একটা আন্দোলন করছিলেন, আপনাদের অনেকের মনে থাকার কথা, আমারো মনে আছে! যাই হোক, আজ মনে হয় সেটা সাকসেসফুল, তারা আর পেনশনের প্রত্যয় স্কিমে থাকছেন না, অচিরে গেজেট বের হবে! হা হা হা.। খবরে প্রকাশ - খবরটা পুরাই আজকের কাগজ থেকে তুলে দিলাম। অনেক কিছু বলার ছিলো, আপাতত অফ থাকলাম!



সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে থাকছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকদের টানা সর্বাত্মক কর্মবিরতি ও আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রত্যয় স্কিমে না থাকার বিষয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

আখতারুল ইসলাম বলেন, ‘আমাদের এক নম্বর যে দাবি ছিল প্রত্যয় স্কিম বাতিল, সে বিষয়ে দুই পক্ষই একমত হয়েছি যে আমাদের প্রত্যয়ের বাইরে রাখতে হবে। এ প্রস্তাবটা একটা প্রসিডিউরের মাধ্যমে গিয়ে প্রজ্ঞাপন হবে। এ সিদ্ধান্তের বিষয়ে আজকের বৈঠকে কারও দ্বিমত ছিল না। আশা করছি এর ব্যতিক্রম হবে না।’

চলমান শিক্ষক আন্দোলন প্রসঙ্গে আখতারুল ইসলাম বলেন, ‘এখন তো এমনিতেই বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের অবস্থান কর্মসূচিও নেই। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগেই আমাদের এই প্রজ্ঞাপন হয়ে যাবে আশা করছি।’

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের বাকি দুই দাবি হলো—সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। বৈঠকে শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে উভয় পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টার মতো যুক্তিতর্ক ও আলোচনা হয়। বাকি দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যয় স্কিমে শিক্ষকেরা অন্তর্ভুক্ত থাকবেন না বলে সিদ্ধান্ত হয়েছে, শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন হবে। আর বাকি দাবিগুলোও যুক্তিযুক্ত বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এই দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’

চলমান সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে প্রজ্ঞাপন হোক, তারপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।

বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ১৩ জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি প্রত্যয় স্কিমের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর অর্থ মন্ত্রণালয় জানায়, প্রত্যয় স্কিমের বাস্তবায়ন শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।

সুত্রঃ আজকের কাগজ, লিঙ্ক এখানেview this link

এবার দেখা যাক, কারা আবার এই আন্দোলন করেন!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×