somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

কিছু সুসময় লক্ষ করছি! যা দেখি তাই লিখি!

১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে টেবিলে রান্না করা পাতিল উঠে যেত, আজকাল আবার বাটি দেখা যাচ্ছে! আপা শেখ হাসিনার পলায়নের আগে মুলত পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু ঝিমিয়ে পড়েছিল। যেখানেই যেতাম, রাস্তাঘাটে যাকেই দেখতাম, কেমন যেন সবাই মন মরা, কেহ যেন সুখে ছিলো না, প্রায় সবার মনের মধ্যে কি একটা যেন কাজ করত, কেহ অতিরিক্ত কাজ করতেই চাইত না, হাসতেও মনে হয় বাঁধা পেত। শেখ হাসিনার পলায়নে কোথায় যেন সাধারন মানুষের মনে একটা আনন্দ এসেছে, এটা আমি আমার দেখার চোখে দেখেছি!

আজকাল বাজার কেমন চলছে! আমি নিজে সব সময়ে বাজার করি, সব্জির কেজি এখন ৫০ থেকে ৬০টাকার মধ্যে। গতকাল আমি বেশ কয়েক পদের সবজি কিনেছি, অনেকদিন পরে মনে হল হাত ভারী করে বাসায় ফিরেছি। প্রায় ৪০০টাকার সবজি এক হাতে বাসায় নিতে খবর হয়েছে বেশ, অন্তত ১ সপ্তাহ চলে যাবে। যে কোন শাক আটি ১৫ থেকে ২০টাকার মধ্যে দেখলাম, লাল শাকের তিন আটি ৩০টাকায় দিতে চাইলো, অনেক সবজি কেনার পরে প্রিয়তমা স্ত্রীর কথার ভয়ে আর শাক কিনি নাই! মাছের দামে দেখলাম কেজিতে ৫০ থেকে ১০০টাকা কম আগের তুলনায়! যে চিংড়ি আগে ১১০০টাকায় তা দেখলাম ৯০০টাকা, তেলাপিয়া, রুই, পাঙ্গাসে ২০/৩০টাকা কমেছে কেজিতে। জিয়ল মাছের কাছে যাই নাই, ফলে বলতে পারবো না, তবে মশলাপাতিতে তেমন কমে নাই। পেঁয়াজ ইন্ডিয়ান ১০০, দেশি ১১০ থেকে ১১৫টাকার বিক্রি হচ্ছে, আদা রসুন গুড়া মরিচ হলুদ জিরা ও গরম মশলাতে দাম কমে নাই।

নিত্য পরিবারের ব্যবহার্য তেল, সাবান, স্যাম্পু, ওয়াশিং পাউডার ইত্যাদি কমে নাই। সব চেয়ে যা ভাল লেগেছে ফার্মের মুরগী কেজি ১৬০টাকা করে কিনলাম, ফার্মের মুরগী মধ্যবিত্তের একটা জরুরী পণ্য, সাধারন রান্না বা চিকেন ফ্রাই বা চায়নিজ কোন রান্নায় এর কদর বেশ, কত খাবি খা! বাজার ঠিক থাকলে মধ্যবিত্তের অনেক কষ্ট লাগব হয়ে যায়! কাঁচা মরিচ দেখলাম ২৮০টাকা কেজি, কাঁচা মরিচ সংরক্ষণে আপা শেখ হাসিনার বুদ্ধি কাজে লাগাতে পারলে ভাল হত! তিনি যা বলেছিলেন, যতদুর মনে করতে পারি, তিনি রেসিপি/টিপস দিয়েছিলেন, সিজনে কাঁচা মরিচ কিনে সিদ্ধ করে ডীপ ফ্রীজে রেখে দিতে, পরে বে-সিজনে তা বের করে তরকারীতে দিতে! উনার এমন নানান রান্নার টিপস এখন আমাদের আর কে দিবে? ভেবে কুল পাই না!

অফিসে আসতে যেতে আজকাল তেমন বেগ বা যানজট পাচ্ছি না, রাস্তা প্রায় দেখি ফাঁকা! রাস্তাঘাটের দামী গাড়ি গুলো গেল কই, বিএমডাব্লিও, নিশান, পাজারো, হ্যামার, প্রাডো গাড়ি আমাদের মালিবাগ মৌছাকে আজকাল তেমন দেখছি না। ছাত্রদের গাড়ি চেকিং এদের মনে ভয় ধরিয়ে দিয়েছে! হা হা হা। শেখ হাসিনা সরকার প্রায় ১৬ বছর ধরে ধনীদের পক্ষেই কাজ করে গিয়েছে, গরীব ও সাধারন মানুষকে তিনি চোখে রাখেন নাই, ফলাফল পেয়ে গেছেন! আমি প্রায় এখন চিন্তা করি তিনি দিল্লীতে আজকাল ঘুমান কি করে? উনার কি ঘুম আসে এখন! আমি সাধারন ভুলে দুই টাকা হারালে প্রায় চোখের পাতা এক করতে পারি না, অথচ তিনি নিজের ভুলে, নিজের কর্মে এত বড় সিংহাসন হারালেন! ওহ, চিন্তা করলেই মাথা ঠনঠন করে!

যাই হোক, যা নিয়ে লিখতে বসেছি, যে ছবি দেখাতে বসেছি, তাই নিয়ে আলোচনা করি, আমাদের মত লোকেদের কাজ করেই এই জীবন পাড়ি দিতে হবে। সকালে উঠো, নাস্তা খাও , অফিসে যাও, কাজ করো, সন্ধ্যায় বাসায় ফিরো, টিভি দেখো, প্রিয়তমা স্ত্রীর কঠিন মুখ দেখো, আবার খাও, ঘুমিয়ে যাও! এই তো আমাদের জীবন সাইকেল, দুই চাকার! (ক্রমশ)


সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×