somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিয়ালের সাথে বন্ধুত্ব !

২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের প্রায় সব ভাষাভাষীর মানষ রুপকথায় শিয়ালকে ধূর্ত বলেই জানে। আমরা বাঙালীরা বলি শিয়াল পন্ডিত। শিয়ালকে নিয়ে গল্পসিনেমাও খুব একটাও কম হয় নি। একলা একলা বাড়ি ফিরতে মাঠের ধারে শিয়ালের তাড়া খেয়েছেন এমন লোকের সংখ্যাও খুব একটা কম নয়। কিন্তু শিয়ালের সঙ্গে মানুষের বন্ধুত্ব! অসম্ভব-এ কথাই হয়ত বলে উঠবেন সবাই। অনেকে ঠোঁট উল্টে বলে ফেলতে পারেন 'ছ্যাহ'! শিয়ালের সঙ্গে মানুষের আবার বন্ধুত্ব হয় নাকি?
কিন্তু এই অসম্ভব দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানকার প্রথম বিজ্ঞান ভবনে গিয়ে খোঁজ করুন সিরাজুল ইসলামের। তার সাথে দেখা হলে একটু পরেই বদলে যাবে আপনার শিয়াল নিয়ে চিরচেনা সব ধারণা। গত 6 বছর ধরে শিয়ালে সাথে বেশ দোস্তি জমিয়ে দিন কাটাচ্ছেন সিরাজুল ইসলাম। তার বাড়ি লীপুর জেলার বটতলি গ্রামে। গত 34 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরী করছেন। তবে বিজ্ঞান ভবনের প্রহরী হিসেবে কাজ করেন 8 বছর ধরে। শিয়ালের সাথে সখ্যতা কিভাবে?
'একদিন এই ভবনের গ্যালারীতে অনুষ্ঠান হচ্ছিল। সেখানে একটি শিয়ালকে দেখে খুব মায়া লাগল। আমি আমার রুটির একটু খেতে দিলাম। এভাবেই বন্ধুত্বের সুত্রপাত।' পর দিন আবার এসে হাজির হলো। তবে এবার একটা নয় দুটো। আস্তে আস্তে যতইদিন যায় ওদের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক পর্যায়ে প্রতিদিন 5টি শিয়ালের সাথে দেখা সাাত হত সিরাজুল ইসলামের। এখন রয়েছে দুটো। একটার নাম 'লেদু'। আরকটির নাম 'পন্ডিত'। ঝোপের ধারে গিয়ে পন্ডিত ডাক দিতেই বের হয়ে এল একটা শিয়াল। তারপর পকেট থেকে কেকের টুকরো দিতে লাগলেন। কিন্তু শিয়ালটা কাছে আসতে ভয় পাচ্ছে। লোকজন সরিয়ে দিতেই ছুটে এসে খাওয়া শুরু করল। একটু দুরে দাড়িয়ে সিরাজুল জানালেন, রুটি ,ভাত মাংস সবই খায় এরা। আর সেজন্য তিনি প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন খাবার দোকান থেকে মাছের কাটা, মাংসের হাড় এনে এগুলোকে খাওয়ান। প্রথম বিজ্ঞান ভবনের সামনের ক্যাম্পাস কর্ণারের মালিক মোরশেদ জানালেন, সিরাজুল ইসলাম বাড়ি থেকে মাংস রান্না করে এনেও খাইয়েছেন শেয়ালকে।
এই শিয়ালের সঙ্গে বন্ধুত্ব রয়েছে আরও একজনের। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক প্রফেসর অরুন কুমার বসাক। তিনি মাঝে মধ্যেই বিস্কুট, রুটিসহ নানা ধরনের খাবার এনে শিয়ালকে খাওয়ান।
প্রথম বিজ্ঞান ভবনের আরেক দোকানদার জানালেন, 'একদিন সিরাজুল, প্রফেসর বসাক কেউ নেই। শিয়াল দুটো এসে প্রফেসর বসাকের চেম্বারের জানালায় এসে অাঁচড় কাটছে বার বার। পরে সিরাজ ভাই এসে খাবার দিতেই শান্ত হল ওরা।' দিনের বেলায় কাশ বন্ধ হয়ে গেলে যখন ভবন ফাঁকা হয়ে যায়, শিয়াল দুটো ওই জানালার পাশে বসে থাকে।
খাওয়া শেষ হতেই আবার ঝোপে ঢুকে গেল 'পন্ডিত'। সিরাজুল জানালেন আগে 5টা শিয়াল ছিল। কিন্তু ক্যাম্পাসের ছাত্র আর পুলিশ 3 টাকে পিটিয়ে মেরে ফেলেছে। তিনি বললেন 'শিয়াল নিরীহ প্রাণি। ওদেরকে মারবেন না। মানুষের মমতা পেয়েই বেঁচে থাকুক না ওরা ওদের মত। এই কথা কটা একটু লিখবেন।'
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২১
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×