আজ দিন শেষে ক্যাম্পাসে বসে সকলে একসাথে ইফতার করার কথা আছে। প্রতিদিন তো সময় হয় না, অন্তত একটা দিন একসাথে কিছুক্ষণ বসি।আমাদের ক্যাম্পাসে ইফতারের সময় একটা চিত্র খুব মনে পড়ে।আশপাশের এলাকার গরীব শিশুরা আসত উচ্ছিষ্ট অংশ কুড়াতে। মাঝেমধ্যে তো এসব নিয়ে ওদের মধ্যে মারামারি বেধে যেত। গত বছর লক্ষ্য করলাম এই সংখ্যা আরো বেড়েছে। এবার নিশ্চয়ই আরো বাড়বে।
আজকে রিকশাচালক মোজাম্মেলের সাথে দেখা হলো। কোন মোজাম্মেল জানেন তো? গানপাগল সেই রিকশা চালক। বললেন, ভাই উরুতে ফোড়া হয়েছে। তাই দু'দিন রিকশা নিয়ে বের হতে পারিনি। আজ কষ্ট করে বের হলাম। না হলে তো ঘরে কিছু জুটবে না।
এইসব মানুষের জন্য আমার কষ্ট হয়। আমাদের অনেকেরই হয়তো কষ্ট হয়। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করার থাকে না।
********************************
রমজান আবার এসেছে। আসেন আমরা আর কিছু না পারি মানবতার মুক্তি কামনা করি।
..................................................
25 সেপ্টেম্বর, 2006
2টা 30
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


