আজ দুপুরে হঠাৎ করেই ভেঙ্গে পড়লো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবন। খবরের সন্ধানে ছোটাছুটি শেষে সবাই এক সাথে ছিলাম। আমাদের সকলেই এই ব্লগের মেম্বার। আলাদাভাবে সবার লেখা কিংবা মন্তব্য দেখেছেন অনেকেই। এবার আমাদের একসাথে দেখুন। এই ছবিটা তুললাম।
মজার ব্যাপার হলো আমরা সবাই একসাথে বেড়িয়েছি। কিন্তু ছবি তোলা হয় নি। আজ চানস পেয়ে আর ছাড়িনি। আমার দেশের ফটোসাংবাদিক আসাদ ভাইয়ের ক্যামেরার সামনে দাড়িয়ে পড়লাম একযোগে।
ছবিতে বাম থেকে: আমি, সমকালের রাজশাহী বু্যরো প্রধান শিবলী নোমান, সমকালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার মেহেরুল হাসান সুজন, ভোরের কাগজের রাবি প্রতিনিধি সালাহউদ্দীন মুহম্মদ, যায়যায় দিনের রাবি প্রতিনিধি কামরুজ্জামান শাহীন ও সবশেষে আজকের কাগজের রাবি প্রতিনিধি হাসনাত রাবি্ব(ইনি মহর বাপপী নামে ব্লগে লেখেন)।
বি:দ্র: পেছনের ভবনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি। এর এক্সটেনশন করা অংশটা আজ ভেঙ্গে পড়লেও আমাদের ঐক্য যে অটুঁট আছে তার প্রমান এই ছবি।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


