আসলেই হাত পা বাঁধা। এখনো কোন ব্লগে কমেন্ট করতে পারছিনা। কর্তৃপক্ষ কবে যে একটা সিদ্ধান্ত নিবেন। কবিতা গল্পও লিখতে পারিনা যে তরতর করে নিজের পোস্টের সংখ্যা বাড়িয়ে নিব। নিজেকে মনে হচ্ছে দেশের বেচারা পাবলিক। ব্লগ রাজনীতির মধ্যে পড়ে চ্যাপ্টা হচ্ছি। দেশের সব জায়গার মতো এখানেও দুই গ্রুপ। তাদের ঝগড়াঝাটি, পরস্পরকে দোষারোপ। নিত্যনতুন নিকের উদ্ভব আর অভদ্র আচরণ। পরিণাম ব্লগ কর্তৃপক্ষের সামরিক আইন জারি। আর আমার মতো বেচারা পাবলিকের যন্ত্রণা। এখনো ধৈর্য্য ধরে বসে আসি। তবে কর্তৃপক্ষের কিন্তু কোন ব্লগারের পুরানো কমেন্টগুলা দেখে ধারণা করতে পারা উচিত কার কি মনোভাব। যত তাড়াতাড়ি উনারা এই ব্যাপারে ব্যবস্থা নেন, ততই ভাল। কোন ব্লগ পড়ে কমেন্ট করতে যেয়েও না করতে পারার যে যন্ত্রণা সেটা যে এই অবস্থায় পড়ছে সেই বুঝে। আর আমরাও যে কবে একটু দায়িত্বশীল হব? স্বাধীনতা দিলেই আমরা আগে তার অপব্যবহার করি। রেস্পন্সিবিলিটি শব্দটা আমাদের জাতীয় ডিক্শনারীতে এখনো এন্ট্রি পেলনা।
আলোচিত ব্লগ
ইশরাকের পদত্যাগ নয়, মাদক নির্মূলে রাষ্ট্রের জবাবদিহি জরুরি
বাংলাদেশের বাস্তবতায় মাদক আজ আর কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ অপরাধ নিয়ন্ত্রণের গণ্ডিতে সীমাবদ্ধ কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি রাষ্ট্র, সমাজ, পরিবার ও আমাদের আগামী প্রজন্মের অস্তিত্বের খুটিতে আঘাত হানা... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???
ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???
ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন
মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।