somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেকদিন আগের কথা

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন মাত্র নতুন চাকরিতে ঢুকেছি। ছাত্রজীবনের আড্ডাবাজি রক্তে পুরাপুরি বিদ্যমান। এর মধ্যে জাপানে চলে গেলাম পড়াশোনার জন্য। সাল ২০০৪। আমার ল্যাবটা ছিল আবার এমন ক্যাম্পাসে যেখানে বাংলাদেশী ছাত্র হাতে গোনা। ফলে চুটায় আড্ডা দেয়া যাকে বলে সেটা আর হয়না। জাপানি ভাষাও তেমন একটা পারি না যে ল্যাবের পোলাপানের সাথে আড্ডা দিব। তখনই সামহোয়ারইনের সাথে পরিচয়। বিশাল আড্ডাখানা। পুরা বাংগালী স্টাইল। তরকা তরকি, মারামারি সবই আছে :) । প্রতিদিন ল্যাবে গিয়ে আগে ব্লগে ঢুকতে হবে, তারপরে কাজ শুরু। আর যখন ব্লগ গরম থাকতো তখনতো রাত্রে বাসায় ফিরেই আবার লগইন। আমি আগেও লিখতাম না, পড়তাম বেশি। লেখার ধৈর্য্য আমার কোনকালেই ছিলনা। কিন্তু কোন টপিক বা ক্যাচাল মনে ধরলে কমেন্ট করতে ছাড়ি নাই। :)

তখনকার লেখকদের মধ্যে সামি মিয়াদাদের লেখা সবচেয়ে ভাল লাগত। উনার কোন লেখাই মনে হয় ছাড়ি নাই। হুমায়ুন আহমেদ স্টাইল। সিম্পল টপিকেও পাঠক ধরে রাখতে পারতেন। ছিলেন নরাধম। স্ট্রং মাইনডেড মানুষ। লেখাগুলাতে প্রচুর ইনফরমেশন থাকত। আরেকজন ছিলেন, নির্বাসিত। উনার ঢাবির উপর একটা স্মৃতিচারণ মূলক সিরিজ ছিল, অসাধারন। পিয়াল ভাইয়ের কথা না বললেই নয়। মুক্তিযুদ্ধের উপর উনার লেখাগুলা ছিল সোজা ভাষায় আনপ্যারালাল। অনেক হিস্টোরিকাল ইনফরমেশনই উনার লেখাগুলো থেকে পেয়েছি। উনি অবশ্য এখনো লেখেন, অন্য একটা ব্লগে। ছিল এ-টিম, শিবিরকে সাইজে রাখার জন্য। ড: আইজউদ্দিন, এস্কিমো ভাই, শরফুদ্দিন, হাসিব ভাই এরকম আরো কয়েকজন ছিলেন এটিমের মেম্বার। আরো ছিলেন মিরাজ ভাই। মুক্তিযুদ্ধ, ঢাবি নিয়ে উনার বেশ কিছু ভাল লেখা ছিল। যতদুর মনে পরে, উনার সাথে ছিল এটিমের ক্যাচাল। উনাদের ক্যাচালে ব্লগ মোটামুটি দুই ভাগে ভাগ হয়ে যেত।
আস্তিক নাস্তিক ক্যাচাল তখনও ছিল। নাস্তিকের ধর্মকথার কথা মনে পরে। উনার লেখাগুলা ছিল তথ্যনির্ভর। আজেবাজে কিছু কখনো লিখেছেন বলে মনে পড়েনা। আমি নিজে আস্তিক হলেও উনার লেখাগুলা নিয়মিত পড়তাম।
আরো ছিলেন দিনমজুর, রাতমজুর, ক্যামেরাম্যান, মানুষ, উদাসী স্বপ্ন, রাগ ইমন, মদন। ঢাবির সাংবাদিকতা বিভাগের একজন প্রফেসরও নিয়মিত লিখতেন, নাম খুব সম্ভবত ফাহমিদ স্যার। ছিলেন কৌশিক ভাই, মাহবুব মোর্শেদ ভাই, ফিউশন ফাইভ, ডটু রাসেল, রাগিব। তখনকার দিনে যাদের নিয়মিত দেখতাম, তাদের মধ্যে শয়তান ভাইকে এখনও দেখি। আসলে আজকে উনার একটা কমেন্ট পেয়ে পুরান দিনের কথা মনে পরে গেল। তাই এই লেখা। সবাই ভাল থাকবেন। :)
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪


ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×