সুনু আর মুনু এখন হসপিটালে
মুনু ভেতরে চলে গেল, কিছুক্ষন পরে ভেতর থেকে মুনু কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো।
মুনুকে কাঁদতে দেখে সুনু জিজ্ঞেস করল কি হয়েছে
মুনু বলল, ব্লাড টেষ্ট করবে বলে আঙ্গুল থেকে রক্ত নিতে গিয়ে আঙ্গুলটাই কেটে ফেলেছে।
এটা শুনে সুনু এবার হাউমাউ করে কেঁদে ফেলল।
হতভম্ব মুনু, সুনুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে?
আমি তো এখানে ইউরিন টেষ্ট (মুত্র পরীক্ষা) এসেছিলাম।
কোম্পানীতে একদিন
এক বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানীতে সবে মাত্র কাজ পাওয়া ছেলে প্রচুর কাজের চাপে পড়ে প্রথমদিনই কোম্পানীর ফ্রী ক্যণ্টিনে ফোন লাগিয়ে প্রায় চিৎকার করে বললো “আমার জন্য এক্ষুনি এক কাপ কফি নিয়ে এসো”।
টেলিফোনের ওদিক থেকে আরো জোরে কেউ বলে উঠলো “ষ্টুপিড, তুই কার সাথে কথা বলছিস জানিস?”
ছেলেটি এবার স্বর নামিয়ে বলল “না কার সাথে ?”
টেলিফোনের ওপার থেকে উত্তর এলো “আমি কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টার”
ছেলেটি এবার বলে উঠলো “ইডিয়ট, তুই কি জানিস কার সাথে কথা বলছিস?”
এবার ওপারের গলার স্বর ঠাণ্ডা “না”
যাক বাঁচা গেল বলে ছেলেটি ফোন কেটে দিল।
এত কিছুর পর আমাদের কে আর বিয়ে করবে
বহুদিন ধরে ছেলে আর মেয়েটি দেখা করছে। সম্পর্ক বেশ অন্তরঙ্গ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ছেলেটি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেই না। শেষ পর্যন্ত মেয়েটি বলল, ‘তোমার কি মনে হয় না, আমাদের বিয়ে করার সময় হয়েছে?’
দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটি বলল, ‘এত কিছুর পর আমাদের কে আর বিয়ে করবে, বলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


