স্বামীর ইচ্ছা-মত যৌন-আকাঙ্খা পূরণ না করলে স্ত্রীকে না খেতে দেয়ার অধিকার দিয়ে একটি রাষ্ট্রীয় বিধান চালু হয়েছে আফগানিস্তানে। এছাড়াও ‘একান্ত নিরুপায় পরিস্থিতি’ ছাড়া ঘরের বাইরে যাবার জন্য স্ত্রীকে স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহনের বাধ্যবাধকতার ধারাও যুক্ত করা হয়েছে নতুন বিধানে।
কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোথায় যাচ্ছে মানুষের সভ্যতা?
সামহোয়ারইনে কছুক্ষণ আগের এরকম পোষ্টের কমেন্টগুলো পড়ে ভালো লাগলো। সত্যই অনেক হয়েছে এবার সময় এসেছে। আমরাও মুসলমান।
কমেন্ট
জিগ স বলেছেন: "সভ্যতা" আর "আফগানিস্তান" এক জিনিষ নয়। পার্থক্য আছে।
লেখাজোকা শামীম বলেছেন: কতগুলো রাষ্ট্র তো এখনও সভ্য রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। তার মধ্যে আফগানিস্তান একটা।
সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: "আর তাহাদিগকে তোমাদের সম্পদরূপে প্রদান করা হইল, যাহারা তোমাদিগের সেবা করিবে"
---
আমার যতদূর মনে পড়ে, এটা সপ্রসংগ উদ্ধৃতি হয়নাই। এখানে "তাহাদিগকে" বলতে সমগ্র জীবজগত (শস্য,ফল উৎপাদনকারি গাছ এবং মাংস, দুধ ইত্যাদি প্রদানকারি প্রাণি) বুঝানো হয়েছে। আপনার কোন রেফারেন্স দিতে পারবেন ?
মনির হাসান বলেছেন: "রাষ্ট্র কোনদিন'ও সভ্য হতে পারেনা যদি না রাষ্ট্রের মানুষ'গুলো সভ্য হতে চায়"। - কাল-কাবদিস ( হুজুরে আলাই পাখি )
শাল্লা, ভািটর আই িপ. বলেছেন: মাত্র কিছু লোক তাদের অনুর্বর মস্তিষ্কের যাত কলে ফেলে ইসলাম ধর্মের মত সব শেষে আবির্ভাব হওয়ার একটি ধর্মকে দুনিয়ার সবচেয়ে বর্বর তম একটা ধর্মে পরিণত করছে।
যা কিনা অতীতের সমস্ত ভূল ত্রুটি দূর করে এই দুনিয়ায় সবচেয়ে যুগপোযগী একটা ধর্ম হওয়ার কথা ছিল, তাকে ২০০৯ সালেও কতটা অসভ্য আদিম করে রাখা যায় তা আফগানিস্তান সহ এশিয়ার এই অঞ্চলে বিশাল এলাকায় স্পষ্ট অস্পষ্ট ভাবে উপস্থিত।
সাধারণ মুসলমানদের এবার সোচ্চার হওয়ার সময় এসেছে। ইসলামের মত সর্বশেষে প্রবর্তীত এত সুন্দর একটা ধর্মকে মূর্খের হাত থেকে রক্ষা করার।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




