প্রত্যেক বার বিসিএস এর চুড়ান্ত রেজাল্ট বের হওয়ার পর কিছু রসালো আর স্ট্রাগলের গল্পে ফেসবুক ভরে যায়৷
'আমার বন্ধু আমার সামনে পাদ না দিলে আমি বিসিএস ক্যাডার হতে পারতাম না....'
'আমার প্রেমিকা আমাকে ছ্যাকা না দিলে ক্যাডার হওয়া সম্ভব ছিল না....'
'এক বেলা ভ্যান চালিয়ে, আরেক বেলা পড়াশুনা করে ক্যাডার হয়েছি....'
এমন ও হাজার টা আবেগীয় পোষ্টে মুখরিত থাকে ফেসবুক ওয়াল!
বাংলাদেশের অধিকাংশ ছেলে-মেয়েরা ই মুখে সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না। তাদের কে পথে পথে সংগ্রাম করে বাচতে হয়, বড় হতে হয়। এখন সরকারী চাকরীর যে বাজার তাতে প্রচন্ড পরিশ্রম আর অধ্যবসায় ছাড়া কারো পক্ষে নূন্যতম চাকরী পাওয়া সম্ভব নয়। যারা ক্যাডার হতে পারছে না কিংবা কোনো সরকারী চাকরী পাচ্ছে না, এমন না যে তারা জীবনে পরিশ্রম করছে না, তাদের কোনো স্ট্রাগলের গল্প নাই।
মানুষ বড় কোনো জায়গায় গেলেই তখন নিত্য নতুন গল্প বের হয়, অমুক সেই পরিশ্রম করেছে, তমুকের জীবনে কষ্ট ছাড়া আর কিছু ই ছিল না।
এখন অনেকে বলতে পারে, "তুই যে ক্যাডারদের নিয়ে এই সব লিখতেসিস। পারলে ক্যাডার হয়ে দেখা?"
.....ভাই রে, সবাই কে যে ক্যাডার হতে হবে এমন কোনো কথা নাই। সবাই যদি ক্যাডার হয় তাইলে দেশের কৃষক, ভ্যান চালক, মুরগীর খামারী কারা হবে... ২৩০০ জনের পোষ্টে তো আর ২-৪ লাখ মানুষ বসতে পারবে না।
আর যারা আবেগীয় গল্প এখন ফেসবুকে বেচতেছে তাদের কাছে অনুরোধ, ক্যাডার হয়েছেন, নিজের স্বপ্ন পূরন করেছেন। এখন দেশের কথা একটু ভাবেন। চেয়ারে বসলে তো আপনারা অতীত ভুলে যান। দেশের উন্নতি থেকে নিজের উন্নতির দিকে নজর দেন। আপনাদের এই ত্যাগ-তিতিক্ষা-পরিশ্রম তখন ই সার্থক হবে যখন দেশ আপনাদের কাছ থেকে উপকৃত হবে। তখন আপনাদের আবেগীয় পোষ্ট দিতে হবে না, হাজার টা মানুষ আপনাদের নিয়ে গর্বের পোষ্ট দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




