ডাক্তার সাবরিনা করোনা সংক্রান্ত বিষয় নিয়ে জালিয়াতি করেছেন ফলে পুলিশ তাকে আটক করেছে। কিন্তু মানুষ তাকে ট্রল/বাজে মন্তব্য করতেছে পোষাক নিয়ে! বাজে ছবি পোষ্ট করে! ব্রা এর সাইজ নিয়ে! তার বৃষ্টি ভেজা ছবি, পেট বের হওয়া ছবি পোষ্ট করে! অনেকে দেখলাম উনার দায়িত্ব নিতে চাচ্ছেন, পুলিশ কে অনুরোধ করছেন, যেন সাবরিনা কে উনাদের হাতে দু'দিনের জন্য তুলে দেয়া হয়!!!
আমার ছোট্ট মস্তিষ্কে এই জিনিস টা দুই দিন ধরে মেলাতে পারতেছি না, "উনার দুর্নীতির সাথে এই ছবি গুলার সম্পর্ক টা আসলে কি?"
কারো ব্যক্তিগত লাইফে করা/ঘটা জিনিসের সাথে কি প্রফেশনাল লাইফে করা/ঘটা জিনিস মেলানো যায়?
উনি অপরাধ করেছেন, এখন যা শান্তি পাওয়ার পাবেন। করোনা নিয়ে যে জালিয়াতি করেছেন সেটা নিয়ে কথা বলেন, উনার ফিগার নিয়ে কথা বলতে হবে কেন?
ফেসবুকের নিউজফিড, মাইডে, অনলাইন পত্রিকা গুলার কমেন্ট বক্স গুলো তে গতকাল থেকে এ জাতীয় পোষ্ট, কমেন্ট আর ছবি দেখতে দেখতে বিরক্ত। কয়েকজনের পোষ্ট দেখে মনে হলো, "আমরা আসলে ই সেক্সুয়ালী ফ্রাস্টেটেড জাতি। চিন্তাভাবনা ঘুরে ফিরে শরীর কেন্দ্রিক প্রবাহিত..."

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



