ছোটবেলায় যখন জ্বর হতো খুব মজা হতো। প্রিয় সব খাবারগুলো মা আমাকে খেতে দিতেন, স্কুলে যাওয়া লাগতো না। প্রাইভেট টিউটর সর্বোচ্চ ভদ্রতা প্রদর্শন করতেন।
অত্যন্ত্ গোপনে মনে মনে ভাবতাম, ইশ! জ্বরটা যদি সারা বছরই থাকতো... তবে সে সময় একটা অবাক বেপার ঘটতো... ঘন ঘন চোখে পানি আসতো, কিসের যেন একটা অভিমান।
অভিমানটা এখনও হয়, আজও সারাদিন ছিল। অবাক বেপারটা হলো, চোখে পানি আসছে না।
... মা কাছে থাকলে কি আসতো?
ঐ গানটা খুব মনে পড়ছে...
তখনতো বুঝিনি, বড় হওয়া বড়ই শক্ত..
বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল...
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


