প্রিয়তমেষু,
তোমার নির্ললজ্জ প্রেমিকার
শুধু অবাধ্যতাই দেখলে,
শুধু উড়নচন্ডী, অসভ্য এক নারীকেই দেখলে!
কিন্তু দেখলে না
কি নিদারূন ভাবে তোমায় ভালবেসে
দিনে দিনে জ্বলে পূড়ে শেষ হচ্ছে সে!
আমি জানি, একদিন তুমিও বুঝবে,
তুমিও আমায় চিনবে ,জানবে।
কিন্তু সেই জানার মাঝে
আমার সশরীরে উপস্থিতি হয় তো থাকবে না!
কিন্তু দূর আকাশের এক ধ্রুব তারা
তোমায় প্রতিদিন সঙ্গ দিবে
তোমার এই প্রেমিকাকে
চেনা জানার সময় থেকে আজীবন।
সুখে দুঃখে
সময়ে অসময়ে .........
(চলমান......)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




