ওই সিলিঙ্গের মাকড়শার জালের মতোই
অবিরাম বুনে চলেছ আমার মনে প্রেমাতুর কাব্য ।
উফ। কি নস্টালজিক তোমার এই নিরলজ্জতা ।
কি অদ্ভুত ভাবেই না করে চলেছ-
রোমান্টিসিজম এর চাটুকারিতা।
বাহ বাহ! বেশ আছ-
শরীর বিদ্যায় চালাচ্ছ
অনন্ত মন ব্যবচ্ছেদের কারবার।
রক্তে রক্তে যেখানে তোমার
মিশে গেছে মনের নেশা।
স্নায়ুর স্কোপ খুলে বেড়াজাল ডিঙ্গাও ,
মনের অতল হাতরে বেড়াও
রকমারী দেহের সন্ধিতে ।
এক নারীর ভুলের মাশুল তুলে নাও
হাজার রকম গন্ডীতে।
কি! বড় অসভ্য আমি-
কেন বলি হেন কথা ?
এই তো ভাবছ,
ভাবো, ভাবতে থাকো-
তাও তো আমায় নিয়ে ভাবতে শিখ ,
যে আমি শুধু একটি মানবিক শরীর নই ।
যার সন্ধিতে সন্ধিতে খুজবে না তুমি -
কোন কামাতুর মনের অসীম চাওয়া কে।
যার মাঝে তুমি পাবে কেবলি
তোমার ফিরে পাওয়াকে।
আদি উন্মাদনায় শুধু নিজেকে ভাসাবে না
বরং তোমার ক্রোধের ইতি টানবে ।
একটা কালো চাদরের মতই পরে থাকবে অতীত -
একটি নতুন ফিনিক্সের জন্ম হবে।
রচনার সময়কাল : July 10, 2013 at 1:45am
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




