
জেগে ওঠ।
জেগে ওঠ বাংলাদেশ, জেগে ওঠ মানচিত্র
জেগে ওঠ মুজিব, সালাম, রফিক, আসাদ বীরশ্রেষ্ঠ,
জেগে ওঠ সোনার বাংলা সকল বীর ভূমি পুত্র
জেগে ওঠ একাত্তরের মা জননী শহীদ রুমির সূত্র।
জেগে ওঠ চেতনা একুশে ফেব্রুয়ারী
জেগে ওঠ স্বকীয়তা স্বাধিকার বোধ ছয় দফার, অবহেলা করে আড়ি,
জেগে ওঠ বাংলাদেশের জনগণ নিরুঙ্কুশ ফের
জেগে ওঠ বীর নেতার দূরদৃষ্টি, সময় বয়েছে ঢের।
জেগে ওঠ রায়েরবাজার বদ্বীপের সকল বধ্যভূমি
জেগে ওঠ বীরঙ্গনা প্রিয়ভাষিণী সোহাগপুর বিধবাপল্লী,
জেগে ওঠ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীন স্বতন্ত্র বাংলাদেশ
জেগে ওঠ কুম্ভকর্ণ তথ্য সংস্কৃতি নাজির ছেড়ে ঘুমের আবেশ।
জেগে ওঠ জাহিদ হাসান, জেমস, শাইখ সিরাজ, শাকিব খান
জেগে ওঠ চ্যানেল আই, একাত্তর, যমুনা, সময়, ঠেকাও ভিন সংস্কৃতির বান,
জেগে ওঠ হাসিনা কর পিতার পদাঙ্ক অনুসরণ
জেগে ওঠ আমলা উজির আমাদের যদি করে না বরণ, তাদের কর বর্জন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

